News Flash

  • Home
  • প্রধান খবর
  • বড় সাফল্য পেল গুজরাট এটিএস; পোরবন্দর থেকে ধৃত এক বিদেশী নাগরিক-সহ ৪ সন্দেহভাজন
Image

বড় সাফল্য পেল গুজরাট এটিএস; পোরবন্দর থেকে ধৃত এক বিদেশী নাগরিক-সহ ৪ সন্দেহভাজন

আহমেদাবাদ, ১০ জুন (হি.স.): বড়সড় সাফল্য পেল গুজরাট পুলিশের সন্ত্রাস-বিরোধী স্কোয়াড (এটিএস)। গুজরাটের পোরবন্দর থেকে এক বিদেশী নাগরিক-সহ ৪ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে এটিএস। শনিবার এটিএস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, পোরবন্দর থেকে এক বিদেশী নাগরিক-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। সকলের আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক রয়েছে বলে জানা গিয়েছে। পোরবন্দর ও আশেপাশের এলাকায় বিশেষ অভিযানের জন্য এটিএস-এর একটি বিশেষ দল গত কয়েকদিন ধরে সক্রিয় ছিল।

গুজরাট এটিএস জানিয়েছে, ধৃত ৪ জন ইসলামিক স্টেট খোরাসান প্রদেশের (আইএসকেপি) অপারেটিভের কাজ করত। গুজরাটের ডিজিপি বিকাশ সহায় বলেছেন, “ধৃতদের মধ্যে ৩ জন পুরুষ ও একজন মহিলা। অ্যান্টি-টেররিস্ট স্কোয়াড (এটিএস) পোরবন্দর থেকে তিনজন পুরুষ এবং সুরাট শহর থেকে এক মহিলাকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে “অপরাধী” সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে, যা নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠনের সঙ্গে তাদের যোগসাজশ দেখায়।”

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top