News Flash

Image

ড্রেন থেকে গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১০ জুন (হি.স.) : রাস্তার পাশে ড্রেন থেকে এক গাড়ির চালকের মৃতদেহ উদ্ধার হয়েছে। শনিবার আগরতলায় পশ্চিম প্রতাপগড় ঠাকুরপল্লী রোড এলাকায় ওই মৃতদেহ উদ্ধার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় মানুষ মৃতদেহ দেখতে পেয়ে  সাথে সাথে এ ডি নগর থানায় খবর পাঠিয়েছে। গাড়ির মালিকের প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারন জানা যাবে। আপাতত অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

মৃতের মা জানিয়েছেন, পশ্চিম প্রতাপগড় ঠাকুরপল্লী রোড এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন অজিত দাস। ওই পাড়াতেই অন্য একটি বাড়িতে ভাড়া থাকতেন তাঁর মা। অজিত দাস পেশায় গাড়ি চালক ছিলেন। প্রতিদিন সকালে তাঁর মা ভাড়া বাড়িতে তাঁকে খাবার দিতে আসতেন। আজ সকালে তাঁকে খাবার দিতে গিয়ে ঘরে ছেলেকে দেখতে পাননি তিনি। পর্রবতী সময়ে স্থানীয় মানুষের কাছ থেকে ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা।

গাড়ির মালিক জানিয়েছেন, গতকাল গভীর রাতে গাড়ি চালিয়ে ভাড়া বাড়ির সামনে আসেন অজিত দাস। রাতে তাঁরা একসাথে গাড়িতেই প্রচন্ড মদ্যপান করার পর আহার সারেন। তারপর অজিত দাসকে গাড়িতে রেখে তিনি বাড়ি চলে গিয়েছিলেন। এরপর কি ঘটেছে তিনি কিছুই জানেন না বলে দাবি করেছেন। আজ সকালে স্থানীয় মানুষ রাস্তার পাশে ড্রেনে অজিতের মৃতদেহ দেখতে পেয়েছেন। প্রাথমিক ধারণা, অতিরিক্ত মদ্যপানের ফলে ড্রেনে পড়ে মৃত্যু হয়েছে অজিতের। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top