News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতিতে যোগ দিয়েছে দেশ : রাজনাথ সিং
Image

ভারত এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতিতে যোগ দিয়েছে দেশ : রাজনাথ সিং

রোহতাস, ১০ জুন (হি.স.): ভারত এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে, বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতিতে যোগ দিয়েছে ভারত। বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। শনিবার বিহারের রোহতাসে গোপাল নারায়ণ সিং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। এই সমাবর্তন অনুষ্ঠানে রাজনাথ সিং বলেছেন, “এটি একটি দীক্ষান্ত অথবা স্নাতক অনুষ্ঠান নয়। শিক্ষা থেকে আমরা জ্ঞান পাই, যেখানে দীক্ষা থেকে আমরা সংস্কৃতি পাই।”

রাজনাথ সিং বলেছেন, “স্বামী বিবেকানন্দ একবার আমেরিকা সফরে ছিলেন। সেখানে স্বামীজীর পোষাক দেখে এক ব্যক্তি তাঁকে জিজ্ঞাসা করেছিলেন, স্বামীজী, আপনি কেন আপনার পোশাক পরিবর্তন করেন না, যাতে আপনাকেও একজন ভদ্রলোকের মতো দেখায়। আপনি যতই জ্ঞানী হোন না কেন, মানুষকে অবশ্যই সঙ্গে নিতে হবে। রাজনাথ আরও বলেছেন, ভারত এখন খুব দ্রুত এগিয়ে যাচ্ছে। বিশ্বের শীর্ষ ৫টি অর্থনীতিতে যোগ দিয়েছে ভারত। মরগান স্ট্যানলি বলেছেন ২০২৭ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩ অর্থনীতির মধ্যে গণনা করা হবে ভারতকে।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top