News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বর্ষা ঢুকল ত্রিপুরায়, টানা বৃষ্টিপাতের পূর্বাভাস
Image

বর্ষা ঢুকল ত্রিপুরায়, টানা বৃষ্টিপাতের পূর্বাভাস

আগরতলা, ১০ জুন (হি.স.) : আনুষ্ঠানিকভাবে আজ ত্রিপুরায় বর্ষা ঢুকেছে। নির্দিষ্ট সময়ের প্রায় এক সপ্তাহ দেরিতে প্রবেশ করেছে বর্ষা। মৌসম বিভাগ এক বিবৃতিতে এই সংবাদ জানিয়েছে। এর প্রভাবে টানা বৃষ্টিপাত ত্রিপুরায় হবে।


মৌসম বিভাগ জানিয়েছে, আজ ত্রিপুরায় আনুষ্ঠানিকভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে। স্বাভাবিক সময়ের এক সপ্তাহ দেরিতে তা প্রবেশ করেছে। গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। মৌসম বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী ১৪ জুন পর্যন্ত ত্রিপুরায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। প্রসঙ্গত, গত ৮ জুন কেরলে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করেছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top