News Flash

Image

ত্রিপুরায় পাঁচ বাংলাদেশী ধৃত

ধর্মনগর(ত্রিপুরা), ১০ জুন (হি.স.) : অবৈধ অনুপ্রবেশের দায়ে পাঁচজন বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছে ধর্মনগর আরপিএফ। এরপর তাঁদের ধর্মনগর পুলিশের হাতে সোপর্দ করেছে আরপিএফ। পুলিশী জেরায় তাঁরা বাংলাদেশী নাগরিক বলে স্বীকার করেছে, জানিয়েছেন জনৈক পুলিশ আধিকারিক।

ওই পুলিশ আধিকারিকের কথায়, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মনগর আরপিএফের কাছে খবর আসে আগরতলা-বেঙ্গালুরু গামী হামসফর এক্সপ্রেসে পাঁচজন বাংলাদেশী নাগরিক রয়েছে। সেই খবরের ভিত্তিতে সকাল আটটা নাগাদ ট্রেন থেকে রেল পুলিশ সন্দেহভাজন পাঁচজন বাংলাদেশী নাগরিককে আটক করে ধর্মনগর থানার হাতে তুলে দিয়েছে। পুলিশী জেরায় তাঁরা অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। তাঁদের মধ্যে দুজন মহিলা এবং তিনজন পুরুষ রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন বাংলাদেশের পশুরগুনিয়ার বাসিন্দা শফিকুল ইসলাম বয়স(৪০), মোহাম্মদ রফিক(২৭), শাহাব আলী শেখ(৬১) এবং পুশখালির বাসিন্দা মমতাজ আক্তার (১৮) ও রোজিনা বেগম (৩৫)। তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, দালালের মাধ্যমে তাঁরা সীমান্ত অতিক্রম করেছেন। প্রত্যেকে বাংলাদেশী টাকায় কুড়ি হাজার টাকা করে দালালকে দিয়েছেন। ওই দালাল তাদেরকে রাতের আঁধারে বাংলাদেশের আমতলী দিয়ে কাঁটা তারের বেড়া পার করিয়ে দিয়েছেন। ওই সময় তাঁরা সীমান্ত সুরক্ষা বাহিনীকে দেখতে পাননি এবং সেখান থেকে আগরতলা রেল স্টেশনে এসেছেন।

সাথে আরও জানা গেছে, এই পাঁচজনের মধ্যে মোহাম্মদ রফিক বিগত কয়েক বছর ধরে বেঙ্গালুরুতে কাজ করেন। তিনি ইতিপূর্বে বেশ কয়েক জন বাংলাদেশী নাগরিককে কাজের উদ্দেশ্যে বেঙ্গালুরু নিয়ে গেছেন। কাজের উদ্দেশ্যেই ওই চারজনকে নিয়ে রওয়ানা দিয়েছিলেন।

Releated Posts

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

২.২০ কোটি টাকায় নির্মিত বেতছড়া গ্রামীণ বাজারের উদ্বোধন, কৃষকদের পাশে থাকার বার্তা কৃষিমন্ত্রীর

আগরতলা, ৩ আগস্ট: ঊনকোটি জেলার কুমারঘাট মহকুমার বেতছড়া গ্রামীণ বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী রতন…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top