News Flash

  • Home
  • দিনের খবর
  • শক্তিগড়ে ফের দুর্ঘটনা! লরি পিষে দিল গাড়িকে, মৃত্যু একজনের ও আহত আরও এক
Image

শক্তিগড়ে ফের দুর্ঘটনা! লরি পিষে দিল গাড়িকে, মৃত্যু একজনের ও আহত আরও এক

শক্তিগড়, ১০ জুন (হি.স. ): শক্তিগড়ের জাতীয় সড়কে ফের দুর্ঘটনা। পাশাপাশি যাওয়া একটি গাড়িকে পিষে দিল লরি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক জনের। আহত আরও একজন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে খবর, গাড়িতে দু’জন ছিলেন। যাঁর মৃত্যু হয়েছে, তাঁর নাম সমরেশ মুখোপাধ্যায় (৬৫)। তিনি চালকের আসনে ছিলেন। পূর্ব বর্ধমানের কালনার বেলেহাটা গ্রামের বাসিন্দা সমরেশ কলকাতা যাচ্ছিলেন। গুরুতর আহত হয়েছেন অরিজিৎ মজুমদার নামে এক ব্যক্তি। তিনি বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড়ের বাসিন্দা। আহতের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শক্তিগড়ের কাছে একটি দশ চাকার লরির পাশ দিয়ে যাওয়ার সময় চারচাকা গাড়িটির রেষারেষি হয়। লরি এবং চার চাকা দু’টিই কলকাতার দিকে যাচ্ছিল। চার চাকা গাড়িটিকে প্রায় পিষে দেয় লরিটি। দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় দু’জনকে। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে এক জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে শক্তিগড় থানার পুলিশ।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top