News Flash

  • Home
  • প্রধান খবর
  • বৃষ্টির সৌজন্যে তীব্র দহন থেকে স্বস্তি, কিছুটা পারদ নামল মহানগরীতে
Image

বৃষ্টির সৌজন্যে তীব্র দহন থেকে স্বস্তি, কিছুটা পারদ নামল মহানগরীতে

কলকাতা, ১০ জুন (হি.স.): বিগত কয়েকদিন ধরে তীব্র গরমের দাপটের নাজেহাল অবস্থা ছিল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তীব্র দাবদাহে হাঁসফাঁস করেছে তিলোত্তমা, গরমের সেই দাপট থেকে এবার স্বস্তি মিলল। অবশ্যই বৃষ্টির সৌজন্যে, আর বৃষ্টি হতেই কলকাতায় কিছুটা নামল তাপমাত্রার পারদ। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

অলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, কলকাতা সহ-উপকূলবর্তী জেলাগুলিতে আপাতত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকতে পারে। উত্তরবঙ্গের সমস্ত জেলায় আগামী ১৫ জুন পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির সুবাদে শুক্রবার বিকেল থেকেই মনোরম হয়ে উঠেছে কলকাতা ও লাগোয়া জেলাগুলি। শনিবার সকালেও মনোরমই থাকল আবহাওয়া।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top