News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইট হাউস নির্মাণ কাজ খতিয়ে দেখলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা
Image

ইট হাউস নির্মাণ কাজ খতিয়ে দেখলেন বিজেপির সর্বভারতীয় সম্পাদক ঋতুরাজ সিনহা


নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ জুন৷৷  চলতি বছরের ডিসেম্বরের মধ্যে সমাপ্ত হবে লাইট হাউসের নির্মাণ কাজ৷ এরপরই হবে বৃহস্পতিবার বর্ডার গোল চক্করে নির্মীয়মাণ লাইট হাউস প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে এই কথা বলেন বিজেপি-র রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা৷
দেশের মাত্র ৬ টি স্থানে এই ধরনের শহরাঞ্চলে লাইট হাউস নির্মাণের পাইলট প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে৷ নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমদানী করা প্রযুক্তি এই লাইট হাউস নির্মাণে প্রয়োগ করা হচ্ছে৷ অকল্যান্ড থেকে আগরতলা পর্যন্ত এই প্রযুক্তি আনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী৷ এই লাইট হাউস নির্মাণের ফলে কেবল মাত্র আর্থিক দিক থেকে দুর্বল অংশের মানুষ কেবল ঘড় পাবে এমনটা নয়৷ একই সঙ্গে এই লাইট হাউস কম্পোজিট ডিজাইনের মাধ্যমে তৈরি করা হচ্ছে৷ এতে অঙ্গনওয়ারী কেন্দ্র , কমিউনিটি হল,  হেলথ এন্ড অয়েলনেস সেন্টার থাকবে৷ ফলে মানুষের চাহিদা গুলি পূরণ করা সম্ভব হবে৷ ১০০০ হাজার মানুষ এতে থাকার সুবিধা পাবে৷  এই প্রকল্পের নির্মাণ কাজ শেষ হলে কেবল আগরতলা শহর ও রাজ্যের গৌরব বৃদ্ধি করবে না, সমগ্র দেশের জন্য বড় উদাহরণ হিসাবে সামনে আসবে৷   বৃহস্পতিবার বর্ডার গোল চক্করে নির্মীয়মাণ লাইট হাউস প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নিয়ে এই কথা বলেন বিজেপি-র রাষ্ট্রীয় সম্পাদক ঋতুরাজ সিনহা৷ এদিনের সফর সঙ্গী ছিলেন মেয়র দীপক মজুমদার, বিজেপি-র রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত, মেয়র ইন কাউন্সিলের সদস্য তুষার ভট্টাচার্য সহ অন্যান্যরা৷

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top