News Flash

Image

৭ জুলাই থেকে শুরু হবে বাজেট অধিবেশন


আগরতলা, ৮ জুন (হি.স.) : ত্রিপুরায় আগামী ৭ জুলাই থেকে এয়োদশ বিধানসভার পূর্নাঙ্গ বাজেট অধিবেশন শুরু হচ্ছে। আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে মন্ত্রিসভায় নেওয়া এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী।
এদিন তিনি বলেন, বিধানসভায় ২০২৩-২৪ অর্থ বছরের প্রথম চার মাসের জন্য ত্রিপুরা সরকার ভোট অন একাউন্ট পেশ করেছিল। মন্ত্রিসভার বৈঠকে আগামী ৭ জুলাই পূর্নাঙ্গ বাজেট পেশ করার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
সাথে তিনি যোগ করেন, মন্ত্রিসভার বৈঠকে রাজস্ব বিভাগের অধীনে ১৪৬টি পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। তাতে এসিস্ট্যান্ট সার্ভেয়ার অফিসার পদে ৬ জন, কানুনগো পদে ১০জন,আমিন পদে ১২৫ জন এবং সার্ভেয়ার পদে ৫ জন নিয়োগ করা হবে। এসিস্ট্যান্ট সার্ভেয়ার অফিসার এবং কানুনগো পদে টিপিএসসি র মাধ্যমে নিয়োগ করা হবে। আমিন এবং সার্ভেয়ার পদে রাজস্ব দপ্তরের অধীনে পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে, বলেন তিনি। 

Releated Posts

৫৬০ কেজিরও বেশি গাঁজা পাচার মামলায় অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ১৯ জুন : ত্রিপুরা থেকে আসামে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনায় চার বছর পর গুরুত্বপূর্ণ রায় দিল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ত্রিপুরায় প্রথম সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে কেন্দ্রের অনুমোদন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ৬০টি আসন

আগরতলা, ১৯ জুন : রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য এল ত্রিপুরার ঝুলিতে। কেন্দ্রীয় আয়ুষ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByReshmi Debnath Jun 19, 2026

জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টিতে ম্লান ব্যবসার আশা

আগরতলা, ১৯ জুন : আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ রাজ্যের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top