News Flash

Image

পানীয় জলের দাবিতে পথ অবরোধ

আগরতলা, ৮ জুন (হি.স.) : পানীয় জলের দাবিতে সড়ক অবরোধে সামিল হয়েছেন গন্ডাছড়া নিউ ভগিরথ পাড়ার ‍বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রায় এক বছর ধরে নিউ ভগীরথ পাড়ার একাংশ পরিবার পানীয় জলের সমস্যায় ভুগছেন। সমস্যার সমাধান না পেয়ে অবশেষে বৃহস্পতিবার সকালে সড়কে অবরোধে বসেন তাঁরা। অবরোধের জেরে যানচলাচল ব্যাহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন প্রসাশনের পদস্থ আধিকারিকরা এবং অবরোধকারীদের সাথে কথা বলেছেন। প্রশাসন আশ্বাস দিয়েছে ওই এলাকায় নিয়মিত জল সরবরাহ করা হবে। ওই আশ্বাসের ভিত্তিতে পথ অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় মানুষ।

জনৈক অবরোধকারী জানিয়েছেন, গন্ডাছড়া নিউ ভগিরথ এলাকায়  প্রায় এক বছর ধরে তীব্র জল সংকটে ভুগছেন স্থানীয় মানুষ। বাধ্য হয়ে নোংরা জল পানীয় হিসাবে ব্যবহার করছেন তাঁরা। ফলে, জল বাহিত রোগে আক্রান্ত হচ্ছেন একাধিক পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, এ বিষয়ে একাধিকবার  প্রশাসনের নিকট মৌখিক ও লিখিত অভিযোগ জানানো হলেও জলের সমস্যার সমাধানে কেউ কর্ণপাত করেননি। তাই, জনগণ বাধ্য হয়ে  বৃহস্পতিবার সকালে পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ করেন। তাঁদের দাবি, নিয়মিত ওই এলাকায় জল সরবরাহ করতে হবে।এই অবরোধের জেরে রাস্তার দুই ধারে যান চলাচল স্তব্দ হয়ে পড়েছিল। তাতে যাত্রী দূর্ভোগ চরমে পৌঁছেছিল।

অবরোধের খবর পেয়ে ছুটে গেছেন প্রসাশনের পদস্থ আধিকারিকরা। তাঁরা অবরোধকারীদের সাথে কথা বলেন এবং নিয়মিত জল সরবরাহ করা হবে তা প্রতিশ্রুতি দিয়েছেন। ওই আশ্বাসের  ভিত্তিতে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয় জনগণ। 

Releated Posts

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026

বিজেপি- মথারঅতিরিক্ত আসনে দেওয়া মনোনয়ন প্রত্যাহার ও যৌথ প্রচারে জোর, শান্তিকেই সর্বোচ্চ অগ্রাধিকার: রতন লাল নাথ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ সেপ্টেম্বর: আসন্ন ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)-এর ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

ভিলেজ কমিটি নির্বাচনে বড়সড় এগিয়ে মথা, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ১১৪৮ আসনে

আগরতলা, ১০ সেপ্টেম্বর : আসন্ন ত্রিপুরা ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন ২০২৬-কে ঘিরে বড়সড় সাফল্যের দাবি করল তিপ্রা মথা…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top