News Flash

  • Home
  • দেশ
  • বিপুল অর্থ হাতানোর অভিযোগ, সিআইডি-র হাতে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার
Image

বিপুল অর্থ হাতানোর অভিযোগ, সিআইডি-র হাতে গ্রেফতার ব্যাঙ্ক ম্যানেজার

উত্তর ২৪ পরগণা, ৭ জুন (হি. স.) : আর্থিক দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন ব্যাঙ্কের এক ম্যানেজার। মঙ্গলবার গভীর রাতে এক অভিযানে সমবায় ব্যাঙ্কের ওই ম্যানেজারকে গ্রেফতার করেন সিআইডির অফিসাররা।

ঘটনাটি উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানা এলাকার। সেখানে মিনাখাঁ ব্লকের বাছড়া-মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর সমবায় সমিতির ব্যাঙ্ক ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন যজ্ঞেশ্বর ভুঁইঞা।

তাঁর বিরুদ্ধে কয়েক কোটি টাকা আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। ব্যাঙ্কের গ্রাহকদের ঋণ দেওয়ার নাম করে, সই নকল করে মোটা অঙ্কের টাকা আত্মসাৎ করে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

মঙ্গলবার গভীর রাতে মোহনপুর এলাকায় এক অভিযান চালিয়ে ব্যাঙ্ক ম্যানেজারকে গ্রেফতার করে সিআইডি। অভিযুক্ত ওই ব্যাঙ্ক ম্যানেজারকে বুধবার বসিরহাট মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সিআইডি। বিচারক ওই ব্যাঙ্ক ম্যানেজারের সাত দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top