News Flash

  • Home
  • খেলা
  • জেসিসির সর্বাত্মক চেষ্টা ব্যর্থ করে লিড নিয়ে স্ফুলিঙ্গের তিন পয়েন্ট
Image

জেসিসির সর্বাত্মক চেষ্টা ব্যর্থ করে লিড নিয়ে স্ফুলিঙ্গের তিন পয়েন্ট

স্ফুলিঙ্গ: ৪২৪, ৭৯/২(২০)

জেসিসি: ৩৯৮/১০(১৩১.৫)

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ জুন।। দারুন চেষ্টা করেছে জেসিসি-র ব্যাটার্সরা। শেষ মুহূর্তে ২৬ রানের জন্য লিড হলো না জয়নগর ক্রিকেট ক্লাবের। প্রথম ইনিংসে ৪ শতাধিক রান করে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া স্ফুলিঙ্গ ক্লাব-ই শেষ পর্যন্ত প্রথম ইনিংসে লিড পেল। তবে প্রত্যাশিতভাবেই ম্যাচটি ড্র-তে নিষ্পত্তি হয়েছে। জে সি লীগ ২০১৯-২০ সেশনের স্ফুলিঙ্গ বনাম জেসিসি-র তিন দিনের ম্যাচ আজ, বুধবার ড্র-তে নিষ্পত্তি হয়েছে। প্রথম ইনিংসে লিড নেওয়ার সুবাদে স্ফুলিঙ্গ পেয়েছে ৩ পয়েন্ট। জেসিসি-র পকেটে এসেছে এক পয়েন্ট। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত জেসি লীগ ক্রিকেট নরসিংগড়ে পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে জেসিসি আজ তৃতীয় তথা অন্তিম দিনে  ১৯৪ রানের পাশাপাশি ছয় উইকেট হাতে নিয়ে খেলা শুরু করে প্রথম ইনিংসে লিড নেওয়ার যথেষ্ট চেষ্টা করে। ৬৬.৫ ওভার খেলে ২০৪ যোগ করে মোট ৩৯৮ রানে ইনিংস শেষ করতে বাধ্য হয়। ২৬ রানে লিড নিয়ে স্ফুলিঙ্গ দ্বিতীয় ইনিংস শুরু করে দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময় কুড়ি ওভার ব্যাটিং এর সুযোগ পায়। দুই উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে। সামগ্রিক খেলায় স্ফুলিঙ্গের কৌশল আচার্যের ১৭১ রান, বিক্রম দেবনাথ এর ৮৭ রান এবং জেসিসি-র নিরুপম সেনের ৬০ রান উল্লেখযোগ্য। বোলিংয়ে জেসিসির তুষার সাহা ৪টি উইকেট পেয়েছে। এদিকে স্ফুলিঙ্গের জয়দীপ ভট্টাচার্য ও অজয় সরকার তিনটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top