News Flash

  • Home
  • প্রধান খবর
  • মৃত ব্যক্তির কার্ডে রেশন তোলা নিয়ে প্রশ্ন আদালতের
Image

মৃত ব্যক্তির কার্ডে রেশন তোলা নিয়ে প্রশ্ন আদালতের

কলকাতা, ৭ জুন (হি. স.) : মৃত ব্যক্তির কার্ডে রেশন তুলে কী করে তা বাজারে বিক্রি করা সম্ভব, প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। বুধবার রেশন-দুর্নীতি মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি বলেন, এটা সামাজিক অপরাধ।

বুধবার এই ঘটনায় জেলাশাসকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাই কোর্ট। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সংশ্লিষ্ট রেশন ডিলারের বিরুদ্ধে কী পদক্ষেপ করা হয়েছে ৩ দিনের মধ্যে তার তথ্য আদালতে পেশ করতে হবে জেলাশাসককে।

নদিয়ার শান্তিপুরের গয়েশপুর এলাকায় রেশন দুর্নীতির অভিযোগ ওঠে এক রেশন ডিলারের বিরুদ্ধে। হাই কোর্টে মামলা দায়ের করেন ওই এলাকার এক বাসিন্দা। তাঁর অভিযোগ, অনেক মৃত ব্যক্তির নামে রেশন তুলে খোলা বাজারে বিক্রি করেন ডিলার। আদালতে প্রমাণ হয়, বেআইনি ভাবে ৭৩ জন মৃতের নামে দিনের পর দিন রেশন তুলতেন ওই ডিলার। এ বিষয়ে সংশ্লিষ্ট জেলাশাসককে পদক্ষেপ করতে নির্দেশ দেয় হাই কোর্ট।

নদিয়ার শান্তিপুরে রেশন-দুর্নীতির অভিযোগ ওঠে আগেই তা নিয়ে হাইকোর্টে মামলা হয়। তারই শুনানিতে বিচারপতি বলেন, আদালতে হাজিরা দেওয়ার পরও জেলাশাসক গয়ংগচ্ছ মনোভাব দেখাচ্ছেন। ডিলারের দোষ পাওয়া গেল, আর তাঁকে সাসপেন্ড করা হল। সেটা কোনও শাস্তিই নয়। আদালতের প্রশ্ন, কেন জেলা প্রশাসন আর কোনও পদক্ষেপ করেনি।

অভিযোগ, সংশ্লিষ্ট রেশন ডিলার গয়েশপুরের আমিরুল ইসলাম মণ্ডল মৃত ৭৩ জনের কার্ডে মাল তুলে তা খোলা বাজারে বিক্রি করতেন। অভিযোগ জানানোর পরেও পদক্ষেপ না করায় জেলাশাসককে আদালতে হাজিরা দিতে হয় ২০২০ সালে। তার পরেও মাত্র ৪২ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয় ওই ডিলারকে। অথচ হাইকোর্টের নির্দেশ ছিল, প্রয়োজনে ওই ডিলারের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করে কড়া পদক্ষেপ করতে হবে। কিন্তু সে সব কিছুই হয়নি। বুধবার এই মামলার শুনানিতে আদালতের নির্দেশ, আগামী শুক্রবার জেলাশাসককে ওই ডিলারের বিরুদ্ধে অভিযোগ সংক্রান্ত যাবতীয় নথি আদালতে পেশ করতে হবে।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top