News Flash

  • Home
  • খেলা
  • করমণ্ডলকাণ্ড স্মরণ টেস্ট বিশ্বকাপ ফাইনালে, নীরবতা পালন রোহিত, কামিন্সদের
Image

করমণ্ডলকাণ্ড স্মরণ টেস্ট বিশ্বকাপ ফাইনালে, নীরবতা পালন রোহিত, কামিন্সদের

ওভাল, ৭ জুন (হি. স.) : ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় মৃতদের শ্রদ্ধা জানালেন ভারত এবং অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দলের ক্রিকৈটারদের হাতেই কালো ব্যান্ড।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বুধবার ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি। ওভালে এই ম্যাচ শুরু হল। আগেই বিসিসিআই টুইটারে জানিয়েছিল জাতীয় সঙ্গীতের আগে এক মিনিটের নীরবতা পালন করা হবে। তাই করলেন রোহিত শর্মা, প্যাট কামিন্সরা। ভারতের শহরে হওয়া ট্রেন দুর্ঘটনার জন্য শোকপালন করলেন তাঁরা।

গত শুক্রবার ওড়িশার বাহানগা বাজারে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা হয়। সেই ঘটনায় ২৮৮ জন মারা গিয়েছেন। মৃতদের জন্য এক মিনিট নীরবতা পালনের পর দীনেশ কার্তিক ওভালে ঘণ্টা বাজান। দুই দলের জাতীয় সঙ্গীতের পর খেলা শুরু হয়। প্রসঙ্গত, মেঘলা আকাশ রয়েছে ওভালে। সেই কারণেই পেসারদের উপর বেশি জোর দেওয়া হয়েছে। শুধু ভারত নয়, অস্ট্রেলিয়া দলেও পেসারদের সংখ্যা বেশি।

Releated Posts

স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…

ByByNews Desk Jun 18, 2026

গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…

ByByNews Desk Jun 18, 2026

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top