News Flash

Image

লাউগাং-এ ড্রেইনে উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ

শান্তিরবাজার, ৭ জুন (হি. স.) : নিখোঁজ ব্যক্তির মৃতদেহ ড্রেইনে উদ্ধার হয়েছে। দেনায় জর্জরিত ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। তাঁর অস্বাভাবিক মৃত্যু হয়েছে, নাকি তাঁকে খুন করে ড্রেইনে ফেলে রেখেছে, সেই প্রশ্ন উঁকিঝুঁকি মারছে। শান্তিরবাজার লাউগাং এলাকায় ওই ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে।
শান্তিরবাজার থানার পুলিশ জানিয়েছে, বুধবার সকালে লাউগাং এলাকায় ড্রেইনে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় মানুষ দেখতে পেয়ে পুলিশে খবর দিয়েছেন। তাঁর নাম জয়ন্ত বৈদ্য(৩০) বলে পরিবারের সদস্যরা শনাক্ত করেছেন। পুলিশের দাবি, তাঁকে গতকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আজ সকালে তাঁকে বাড়ির পাশেই ড্রেইনে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে। তিনি শান্তিরবাজার স্টেট ব্যাঙ্কে অস্থায়ী কর্মী পদে কর্মরত ছিলেন।
স্থানীয় মানুষের দাবি, জয়ন্ত দেনায় জর্জরিত ছিলেন। দেনা পরিশোধের চিন্তায় হয়তো আত্মহত্যা করেছেন। তবে, তাঁকে খুনের বিষয়টিও উড়িয়ে দিচ্ছে না পুলিশ। তাই, মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ময়না তদন্তের রিপোর্ট মিললেই তাঁর মৃত্যুর কারণ নিশ্চিত হতে পারবে পুলিশ।

Releated Posts

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বাঁকিপুর উপনির্বাচনে প্রশান্ত কিশোরের ঐতিহাসিক জয়, ভাঙল বিজেপির দীর্ঘদিনের দখল; শুভেচ্ছা জানালেন সম্রাট চৌধুরী

পাটনা, ৩ আগস্ট (আইএএনএস) : বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা উপনির্বাচনে বড় রাজনৈতিক সাফল্য অর্জন করলেন জন সুরাজের প্রতিষ্ঠাতা প্রশান্ত…

ByBySandeep Biswas Aug 3, 2026

শিক্ষকতায় ফিরলেও রাজনীতি ছাড়ছেন না, জল্পনায় ইতি টানলেন প্রাক্তন সাংসদ

আগরতলা, ৩ আগস্ট: শিক্ষকতায় ফেরার ঘটনাকে ঘিরে রাজ্য রাজনীতিতে তৈরি হওয়া জল্পনার অবসান ঘটিয়ে প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা…

ByByReshmi Debnath Aug 3, 2026

সুযোগসন্ধানীদের জন্য তিপরা মথায় কেনো স্থান নেই : প্রদ্যোত

আগরতলা, ৩ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচন শেষ হওয়ার পর মথা এবং এর সহযোগী সংগঠনগুলিতে ব্যাপক সাংগঠনিক…

ByByTaniya Chakraborty Aug 3, 2026
Scroll to Top