শান্তিরবাজার, ৭ জুন (হি. স.) : জাতীয় সড়কে মারাত্মক গতির জেরে দুটি বাইকের মধ্যে সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তিনজনকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে শান্তিরবাজার বিজেপি পার্টি অফিস সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে দুইটি বাইকের সংঘর্ষ হয়েছে। টিআর০৩বি৯৮৬১ নম্বরের বাইকে চন্দন চৌধুরী বাড়ি যাচ্ছিলেন। বিপরীত দিক থেকে মাইছড়ার বাসিন্দা কার্তিক দশ ও সুমন দাস টিআর০৮ই৯২১৬ নম্বরের বাইকে চেপে আসছিলেন। দুই বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন রাস্তায় ছিটকে পড়েন। তাতে, তাঁরা গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ছুটে আসেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে চন্দন চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁর পরিবারের সদস্যরা তাঁকে আগরতলায় একটি বেসরকারি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে গেছেন। অন্য দুইজন শান্তিরবাজার জেলা হাসপাতালেই চিকিৎসাধীন আছেন। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত দুইটি বাইক আটক করে থানায় নিয়ে গেছে।

দুই বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত তিন
Tags:
Releated Posts
দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক
আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির…
জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টিতে ম্লান ব্যবসার আশা
আগরতলা, ১৯ জুন : আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ রাজ্যের…
ফের আগরতলার প্রধান ডাকঘরে বিপুল পরিমাণ এসকফ উদ্ধার, চাঞ্চল্য
আগরতলা, ১৮ জুন : ফের আগরতলার প্রধান ডাকঘর থেকে বিপুল পরিমাণ নেশাজাতীয় কফ সিরাপ ‘এসকফ’ উদ্ধার হওয়ায় রাজধানীজুড়ে চাঞ্চল্যের…
মুখ্যমন্ত্রী, প্রদেশ সভাপতি ও প্রভারীর বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা
আগরতলা, ১৮ জুন : রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহার সরকারি বাসভবনে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন বিজেপির প্রদেশ সভাপতি…


















