News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওডিশার ট্রেন দুর্ঘটনাস্থলে ফের পৌঁছল সিবিআই, তদন্তের দ্বিতীয় দিনে সরেজমিনে পর্যবেক্ষণ
Image

ওডিশার ট্রেন দুর্ঘটনাস্থলে ফের পৌঁছল সিবিআই, তদন্তের দ্বিতীয় দিনে সরেজমিনে পর্যবেক্ষণ

বালেশ্বর, ৭ জুন (হি.স.): ওডিশার বালেশ্বরের ট্রেন দুর্ঘটনাস্থলে আবারও পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে গত শুক্রবার যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটেছিল, তার তদন্ত করছে সিবিআই। মঙ্গলবারের পর বুধবারও সিবিআই-এর অফিসাররা দুর্ঘটনাস্থলে যান। তদন্তের দ্বিতীয় দিনে সরেজমিনে সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তাঁরা।

এদিকে, ট্রেন দুর্ঘটনার তদন্তে নেমে বুধবার কয়েকজন রেল কর্মীর মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই, দুর্ঘটনার দিন যে কয়েকজন রেলকর্মী কর্তব্যরত ছিলেন, তাঁদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সূত্রের মতে, কেন্দ্রীয় তদন্ত সংস্থা তদন্তের সময় কর্মীদের কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ কল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার পরীক্ষা করবেন। এছাড়াও, ভুবনেশ্বরের এইমস-এ চিকিৎসাধীন লোকো পাইলটকেও জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই।

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top