News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় ক্রিকেট : নবদিগন্তকে হারিয়ে জয়ে ফিরলো টাউন ক্লাব
Image

আমবাসায় ক্রিকেট : নবদিগন্তকে হারিয়ে জয়ে ফিরলো টাউন ক্লাব

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।।জয়ে ফিরলো টাউন ক্লাব। পরাজিত করলো নবদিগন্ত ক্লাবকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। দশমীঘাট মাঠে অনুষ্ঠিত ম্যাচে টাউন ক্লাবের গড়া ২৬৬ রানের জবাবে নবদিগন্ত ক্লাব ১৬০ রান করতে সক্ষম হয়। বিজয়ী দলের উত্তম কলই প্রথমে ব্যাট হাতে শতরান করার পর বল হাতে ৭ উইকেট নিয়ে দলকে জয় এনে দিতে মূখ্যভূমিকা নেন। সঙ্গত কারনে ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় উত্তম-‌কে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে টাউন ক্লাব ২৬৬ রান করে। দলের পক্ষে উত্তম কলই ৮৩ বল খেলে ১৪ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১০৮, প্রীতম পাল ১৬ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ৪ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৪০, সঞ্জয় বিশ্বাস ৪২ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং শশাঙ্ক চক্রবর্তী ৯ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৬ রান করেন। দল অতিরিক্ত খাতে পায় ৩১ রান। নবদিগন্ত ক্লাবের পক্ষে পল্লব রুদ্র পাল (‌৪/‌৫২) এবং করণ ত্রিপুরা (‌৩/‌৫৯) সফল বোলার। জবাবে খেলতে নেমে উত্তম কলই (‌৭/‌৩৪) বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ১৬০ রান করতে সক্ষম হয় নবদিগন্ত ক্লাব। দলের পক্ষে রাহুল দেবনাথ ৬৭ বল খেলে ৮ টি বাউন্ডারির সাহায্যে‌‌‌ ৫৭, উত্তম রুদ্রপাল ২১ বল খেলে ২ টি বাউন্ডারি ও ৩ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩০ এবং করণ ত্রিপুরা ৪০ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২১ রান করেন। ‌

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top