News Flash

  • Home
  • খেলা
  • আমবাসায় স্কুল ক্রিকেটে ফের জয়ী আরনল্ডস
Image

আমবাসায় স্কুল ক্রিকেটে ফের জয়ী আরনল্ডস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।।সহজ ম্যাচকে কঠিন করে জিতলো সেন্ট আরনল্ডস  স্কুল। ২ উইকেটে পরাজিত করলো কুলাই স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-‌১৭ স্কুল ক্রিকেটে। কুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে কুলাই স্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১১২ রান করে। দলের পক্ষে জয় দেবনাথ ২৫ বল খেলে ৫ টি  বাউন্ডারির সাহায্যে ২৬, তরূপ দে ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১, দিবাকর চক্রবর্তী ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং শায়ন রুদ্রপাল ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৩১ রান। সেন্ট আরনল্ডস স্কুলের পক্ষে রূপম পাল (‌৫/‌১৭) এবং কনভ চক্রবর্তী (‌৪/‌৩৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সেন্ট আরনল্ডস স্কুল ২৪.‌২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ৪৮ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে উদ্ভব ঘোষ ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ‌‌২০ এবং রূপম পাল ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। কুলাই স্কুলের পক্ষে দিবাকর চক্রবর্তী (‌৩/‌৩১) এবং দলনায়ক সাগর দেবনাথ (‌৩/‌৪২) সফল বোলার।‌‌‌

Releated Posts

বেঙ্গল টি-টোয়েন্টি লিগ: শুভমের অর্ধশতরান ও বোলারদের দাপটে মুর্শিদাবাদকে হারাল রাঢ় টাইগার্স

কলকাতা, ১০ জুন (আইএএনএস): শুভম দে সিনিয়রের দুরন্ত অর্ধশতরান এবং বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে ভর করে বেঙ্গল টি-টোয়েন্টি লিগের…

ByByNews Desk Jun 10, 2026

বিশ্বকাপের জাদু এবার বাজারে, গোল হলেই ছাড়! কেরলের সাপ্লাইকোর অভিনব ‘সকার ইলেভেন’ প্রকল্প

তিরুবনন্তপুরম, ১০ জুন (আইএএনএস): ফুটবল বিশ্বকাপের উন্মাদনাকে সাধারণ মানুষের দৈনন্দিন কেনাকাটার সঙ্গে যুক্ত করতে অভিনব উদ্যোগ নিল কেরল…

ByByNews Desk Jun 10, 2026

‘এই জায়গাটাই আমার ঘর’: টানা দ্বিতীয় আইপিএল জয়ের পর আবেগঘন বার্তা বিরাট কোহলির

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): টানা দ্বিতীয়বারের মতো আইপিএল শিরোপা জয়ের পর আবেগঘন বার্তা দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায়…

ByByNews Desk Jun 9, 2026

নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬-ই হতে পারে আন্তর্জাতিক ক্রিকেটে বিদায়ের মঞ্চ, নজরে ৫ তারকা ক্রিকেটার

নয়াদিল্লি, ৯ জুন (আইএএনএস): আগামী ১২ জুন ইংল্যান্ড ও ওয়েলসে শুরু হতে চলেছে আইসিসি নারী টি-২০ বিশ্বকাপ ২০২৬।…

ByByNews Desk Jun 9, 2026
Scroll to Top