ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৬ জুন।।সহজ ম্যাচকে কঠিন করে জিতলো সেন্ট আরনল্ডস স্কুল। ২ উইকেটে পরাজিত করলো কুলাই স্কুলকে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত অনূর্ধ্ব-১৭ স্কুল ক্রিকেটে। কুলাই স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে কুলাই স্কুল টসে জয়লাভ করে প্রথমে ব্যাট নিয়ে ১১২ রান করে। দলের পক্ষে জয় দেবনাথ ২৫ বল খেলে ৫ টি বাউন্ডারির সাহায্যে ২৬, তরূপ দে ১৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ২১, দিবাকর চক্রবর্তী ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১২ এবং শায়ন রুদ্রপাল ১৩ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। দল অতিরিক্ত খাতে সর্বোচ্চ পায় ৩১ রান। সেন্ট আরনল্ডস স্কুলের পক্ষে রূপম পাল (৫/১৭) এবং কনভ চক্রবর্তী (৪/৩৩) সফল বোলার। জবাবে খেলতে নেমে সেন্ট আরনল্ডস স্কুল ২৪.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দল সর্বোচ্চ ৪৮ রান পায় অতিরিক্ত খাতে। এছাড়া দলের পক্ষে উদ্ভব ঘোষ ৩৫ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২০ এবং রূপম পাল ২৮ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করে। কুলাই স্কুলের পক্ষে দিবাকর চক্রবর্তী (৩/৩১) এবং দলনায়ক সাগর দেবনাথ (৩/৪২) সফল বোলার।

আমবাসায় স্কুল ক্রিকেটে ফের জয়ী আরনল্ডস
Tags:


















