News Flash

  • Home
  • দেশ
  • “বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো বাপের ব্যাটা জন্মায়নি”, দাবি দিলীপের
Image

“বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো বাপের ব্যাটা জন্মায়নি”, দাবি দিলীপের

কলকাতা, ৬ জুন (হি. স.) : “বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো কোনও বাপের ব্যাটা এখনও জন্মায়নি।” মঙ্গলবার এই মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জনসভায় বলেছেন, “আগামি দিনে বিজেপির ভবিষ্যত গঙ্গায় বিসর্জন দেবো”। মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে এ ব্যাপারে প্রতিক্রিয়ায় দিলীপবাবু বলেন, “যান গঙ্গাস্নান করে আসুন; যা পাপ করেছেন ধুয়ে যাবে। বিজেপিকে বিসর্জন দেওয়ার মতো কোন বাপের ব্যাটা এখনও জন্মায়নি।”

রাজ্যের মন্ত্রী মলয় ঘটককেও ইডির তলব প্রসঙ্গে দিলীপবাবু বলেন, “আগেও ডেকেছে। আরো অনেককে ডাকবে। এই যে বছরের পর বছর কোটি কোটি টাকার কয়লা কেলেঙ্কারি চলছে। তার ভাগ অনেকেই পেয়েছে। আমরাও জানি সবাই জানে। ডাকা হয়নি এতদিন। এবার ডাক শুরু হয়েছে। এবারে ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে’— যেতে হবে সবাইকে।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top