News Flash

Image

৫৪ প্যাকেটে মোট ৮৯৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার

আমবাসা (ত্রিপুরা), ৬ জুন (হি.স.) : নেশা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেয়েছে আমবাসা থানার পুলিশ। অসম-আগরতলা জাতীয় সড়কে কাঁঠালবাড়ি এলাকায় নাকা চেকিং–র সময় একটি গাড়িতে তল্লাশি চালিয়ে ৫৪ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করা সম্ভব হয়েছে। ৫৪ প্যাকেটে মোট ৮৯৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করেছে পুলিশ।সাথে বহিঃরাজ্যের গাড়িটি আটক করা হয়েছে। কিন্তু পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত শুকনো গাঁজার বাজার মূল্য আনুমানিক ২ কোটি টাকা হবে বলে  জানিয়েছেন ধলাই জেলার পুলিশ সুপার অবিনাশ রায়।

তিনি বলেন, আজ সকালে অসম-আগরতলা জাতীয় সড়কে কাঁঠালবাড়ি এলাকায় সকাল থেকে রাস্তার ধারে এইচআর ৩৮ওয়াই২০২৫ নম্বরের একটি কন্টেইনার গাড়ি সন্দেহমূলকভাবে দাঁড়িয়ে ছিল। তখন গাড়িটি নাকা পয়েন্টে থাকা পুলিশ কর্মীদের নজরে পড়ে। সাথে সাথে আমবাসা থানায় খবর পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী। গাড়িতে তল্লাশি চালিয়ে গোপন চেম্বার থেকে ৫৪ প্যাকেট শুকনো গাঁজা উদ্ধার করেছে পুলিশ।গাঁজা সমেত গাড়িটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

তিনি আরও জানিয়েছেন, ৫৪ প্যাকেটে মোট ৮৯৭ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। যার বাজার মুল্য আনুমানিক ২ কোটি টাকা হবে। পুলিশ ওই ঘটনায় তদন্ত শুরু করেছে। 

Releated Posts

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026
Scroll to Top