News Flash

  • Home
  • বিদেশ
  • বাড়ির মহিলাদের বাঁচাতে দল ছাড়ছেন কর্মীরা, পাক সেনা ও সরকারের বিরুদ্ধে বিস্ফোরক ইমরান
Image

বাড়ির মহিলাদের বাঁচাতে দল ছাড়ছেন কর্মীরা, পাক সেনা ও সরকারের বিরুদ্ধে বিস্ফোরক ইমরান

লাহোর, ৬ জুন (হি. স.) তেহরিক-ই-ইনসাফ পাকিস্তানের (পিটিআই) সদস্যদের দল ছাড়তে চাপ দেওয়া হচ্ছে। তাঁদের পরিবারের মহিলাদের নিশানা করা হচ্ছে। পাক সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করলেন পিটিআই প্রধান ইমরান খান।

নিজের টুইটার হ্যান্ডেলে একটি মেসেজের স্ক্রিনশট শেয়ার করে ইমরান দাবি করেন, তাঁর দলের কর্মীদের উপর প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে। বাড়ির মহিলাদের নিশানা করা হচ্ছে। শরিফ সরকার ও পাক সেনাক দিকে আঙুল তুলে পিটিআই প্রধানের দাবি, স্ক্রিনশটটি পাঠিয়েছেন দলেরই এক বিপন্ন সদস্য। সেখানে লেখা আছে, ‘আমার উপর প্রচণ্ড চাপ তৈরি করা হচ্ছে চেয়ারম্যান সাহেব। আর সহ্য করতে পারছি না। এবার আমার পরিবারের মহিলাদের নিশানা করা হচ্ছে। এখন আত্মহত্যা করা বা সংবাদ সম্মেলন ডেকে দলত্যাগ করা ছাড়া আমার কাছে অন্য কোনও পথ খোলা নেই।’

উল্লেখ্য, গদিচ্যুত হওয়ার পর থেকেই সেনাবাহিনী ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের দল মুসলিম লিগ (নওয়াজ)-এর বিরুদ্ধে তোপ দাগছেন ইমরান। ‘কাপ্তানে’র অভিযোগ, আগামী সাধারণ নির্বাচনে তাঁর দলকে আটকানোই মূল লক্ষ্য বিপক্ষের। তাই রাষ্ট্রীয় অত্যাচার চালিয়ে তাঁর দলকে দুর্বল করতে মরিয়া পাকিস্তানের সেনাবাহিনী। গত শুক্রবার একটি বিদেশি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষনা করেছেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির প্রধান ইমরান খান।

লাহোরের জ়ামান পার্কের বাসভবনে বসে ইমরান বলেন, “অক্টোবরের মাঝামাঝির মধ্যে ভোট করাতেই হবে। শাসকের মনোভাব, হল তার মধ্যে পিটিআইকে যতটা দুর্বল করা যায়, করে দেওয়ার। তাতে দেশে আবার একটি দুর্বল সরকার আনতে সুবিধা হবে। যে দিন শাসক বুঝতে পারবে, পিটিআই আর ভোটে জেতার অবস্থায় নেই, সে দিনই ভোট ঘোষণা হবে।”

Releated Posts

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top