News Flash

  • Home
  • বিনোদন
  • ভারত ও সুরিনামের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, যা বৈচিত্র্যের জন্য সুপরিচিত : রাষ্ট্রপতি মুর্মু
Image

ভারত ও সুরিনামের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, যা বৈচিত্র্যের জন্য সুপরিচিত : রাষ্ট্রপতি মুর্মু

পরমারিবো, ৬ জুন (হি.স.): ভারত ও সুরিনামের মধ্যে অনেক সাদৃশ্য রয়েছে, যা দুই দেশের মধ্যে বৈচিত্র্যের জন্য সুপরিচিত। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতির কথায়, আপনাদের দেশে এটি আমার প্রথম সফর, মনে হচ্ছে আমি নিজের বাড়িতেই রয়েছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন দিনের সফরে সোমবার সুরিনামে পৌঁছন। মঙ্গলবার সকালে সুরিনামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি মুর্মু আরও বলেছেন, “আমি এটা ঘোষণা করতে পেরে আনন্দিত যে, আমার সরকার ওভারসিজ সিটিজেনশিপ অফ ইন্ডিয়া কার্ডের জন্য যোগ্যতার মাপকাঠি চতুর্থ প্রজন্ম থেকে ষষ্ঠ প্রজন্মে বাড়ানোর অনুমোদন দিয়েছে। এটি তাঁদের সকলকে সাহায্য করবে যাদের পূর্বপুরুষরা প্রথম জাহাজ-লাল্লা রুখ-এ চড়ে সুরিনামে এসেছিলেন, ওসিআই কার্ড পেতে।”

সুরিনামের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোখি বলেছেন, “গৌরবময় ভারতীয় সংস্কৃতি যা আমরা এখানে সুরিনামে উদযাপন করি এবং উপভোগ করি। ভারতীয় সাংস্কৃতিক ঐতিহ্যই হল আমাদের দু’টি প্রিয় দেশের মধ্যে অন্যতম সমন্বয়ের কারণ।” উল্লেখ্য, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুরিনামের সর্বোচ্চ নাগরিক সম্মান – “দ্য গ্র্যান্ড অর্ডার অফ দ্য চেইন অফ ইয়েলো স্টার” পেয়েছেন। পারমারিবোতে সে দেশের রাষ্ট্রপতি চন্দ্রিকা প্রসাদ সান্তোখি তাঁকে এই সম্মান প্রদান করেন। রাষ্ট্রপতি মুর্মু-ই প্রথম ভারতীয়, যিনি এই পুরস্কার পেলেন। শ্রীমতি মুর্মু বলেন, এই সম্মান শুধুমাত্র তাঁর জন্য নয়, গোটা ভারতের জন্য গর্বের বিষয়।

Releated Posts

নিট ইস্যুতে সরব বলিউড, ছাত্র আন্দোলন নিয়ে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া তারকাদের

মুম্বই, ২৩ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁস এবং পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে চলা ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র…

ByByNews Desk Jul 23, 2026

যন্তর-মন্তরের ঘটনা ভাবাচ্ছে, চুপ করে থাকতে পারছি না: অভিনেত্রী অভিরামি

চেন্নাই, ২২ জুলাই (আইএএনএস): নয়াদিল্লির যন্তর-মন্তরে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের প্রতি সমর্থন জানিয়ে মুখ খুললেন দক্ষিণী অভিনেত্রী অভিরামি। তামিল ও…

ByByNews Desk Jul 22, 2026

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি সম্মান পেল অসমীয়া ছবি ‘রদর পক্ষী’

গুয়াহাটি, ২১ জুলাই (আইএএনএস): অসমের বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা ড. ববি শর্মা বড়ুয়ার পরিচালিত অসমীয়া পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রদর পক্ষী’…

ByByNews Desk Jul 21, 2026

বিক্রম-১-এর ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত এস এস রাজামৌলি, মহেশ বাবু ও চিরঞ্জীবী

মুম্বই/হায়দরাবাদ, ১৯ জুলাই (আইএএনএস): ভারতের প্রথম বেসরকারিভাবে নির্মিত কক্ষপথগামী উৎক্ষেপণযান বিক্রম-১-এর সফল উৎক্ষেপণে স্কাইরুট অ্যারোস্পেসকে অভিনন্দন জানিয়েছেন পরিচালক…

ByByNews Desk Jul 19, 2026
Scroll to Top