News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুলোচনা লাতকরের প্রয়াণে টুইটারে দুই ভাষায় মোদীর শোক
Image

সুলোচনা লাতকরের প্রয়াণে টুইটারে দুই ভাষায় মোদীর শোক

নয়াদিল্লি, ৫ জুন (হি. স.) : প্রবীন অভিনেত্রী সুলোচনা লাতকরের প্রয়াণে টুইটারে দুই ভাষায় শোক প্রকাশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

প্রধানমন্ত্রী লিখেছেন, “সুলোচনাজির প্রয়াণে ভারতীয় সিনেমা জগতে একটা বড় শূন্যতা তৈরি হল। তার অবিস্মরণীয় অভিনয়গুলি আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের কাছে তাঁকে প্রিয় করে তুলেছে। তাঁর চলচ্চিত্রের উত্তরাধিকার তাঁর কাজের মাধ্যমে বেঁচে থাকবে। তাঁর পরিবারের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

প্রসঙ্গত, এক দীর্ঘ সময় ধরে দর্শক তাঁকে চেনেন অমিতাভ বচ্চন, রাজেশ খন্না, দেব আনন্দ, দিলীপ কুমারদের মতো তারকাদের পর্দার মায়ের পরিচয়ে। এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, সুনীল দত্ত, দেব আনন্দ এবং রাজেশ খন্নার মায়ের চরিত্রে অভিনয় করতে ভাল লাগত তাঁর। দেব আনন্দের সঙ্গে ‘যব পেয়ার কিসি সে হোতা হ্যায়’ ‘পেয়ার মহব্বত’, ‘জনি মেরা নাম’-এর মতো ছবিতে কাজ করেছেন। রাজেশ খন্নার সঙ্গে ‘দিল দৌলত দুনিয়া’, ‘বাহারোঁ কে স্বপ্নে’, ‘কাটি পতঙ্গ’, ‘মেরে জীবন সাথী’-র মতো ছবিতে অভিনয় করেছেন।অভিনেত্রীর দেহ অন্তিম দর্শনের জন্য শায়িত থাকবে তাঁর বাড়ি প্রভাদেবী রেসিডেন্সে। ১৯৯৯ সালে পদ্মশ্রী সম্মান দেওয়া হয় তাঁকে। মহারাষ্ট্র ভূষণ পুরস্কারও পেয়েছেন সুলোচনা। স্বাভাবিক ভাবেই তাঁর প্রয়াণে শোকের ছায়া হিন্দি সিনেমার জগতে।

Releated Posts

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026

ভারতের পরবর্তী মহাকাশ অভিযানে বিশ্বকে অংশীদার হওয়ার আহ্বান মোদির

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের মহাকাশ গবেষণার পরবর্তী পর্যায়ে ফ্রান্স-সহ বিশ্বের বিভিন্ন দেশকে অংশীদার হওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 10, 2026

অন্তর্ভুক্তিমূলক বিশ্বব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতের, ব্রিকস-এ জোর সমন্বয় ও সহযোগিতায়

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): চারটি উদীয়মান অর্থনীতির সংক্ষিপ্ত নাম হিসেবে যাত্রা শুরু করা ব্রিকস বর্তমানে চার মহাদেশজুড়ে বিস্তৃত…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top