News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ৭০ এর দশকে ক্লাবগুলির অস্ত্রের আস্ফালন এখন ইতিহাস : মুখ্যমন্ত্রী
Image

৭০ এর দশকে ক্লাবগুলির অস্ত্রের আস্ফালন এখন ইতিহাস : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷  ৭০ দশকে ক্লাবগুলি কাছে অস্ত্রের অস্ফালন দেখা যেত৷ এখন ক্লাবগুলোর মধ্যে এ ধরনের কোন আতঙ্ক নেই৷ সামাজিক কর্মসূচির কথা মাথায় রেখে রক্তদানের মত বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে চলেছে৷ রবিবার কলেজ টিলা স্থিত বিবেকানন্দ সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরের সূচনা করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কথাগুলি বলেন৷ নেশা মুক্ত ত্রিপুরা গড়ার জন্য ক্লাবগুলি চাইলে বড় ভূমিকা পালন করতে পারে৷ এবং যারা এখনো ক্লাবের সাথে যুক্ত হয়নি তারা ক্লাবের সাথে যুক্ত হয়ে সামাজিক দায়-দায়িত্ব পালনে এগিয়ে আসার জন্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা আহ্বান জানান৷ রবিবার কলেজ টিলা স্থিত বিবেকানন্দ সংঘের উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ শিবিরের সূচনা করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এই কথাগুলি বলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, ক্লাবগুলি নিজ এলাকায় বিভিন্ন সমস্যা দ্রুত সমাধান করতে পারে৷ বিশেষ করে এলাকার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব এবং পারিবারিক সমস্যা দ্রুত নিরসন করতে পারে ক্লাব কর্তৃপক্ষ৷ কারণ বর্তমানে দেখা যায় ক্লাবগুলি সুস্থ মানসিকতা নিয়ে কাজ করতে চাইছে৷ তাদের এ ধরনের রক্তদানের আয়োজনের জন্য মানুষ উদ্ভূত হবে৷ এবং সরকার চায় ক্লাবের কৃষ্টি-সংসৃকতি এবং পরম্পরা গুলি কর্তৃপক্ষ মেটাবে৷
এদিকে, এলাকার শান্তি, শৃঙ্খলা ও সুস্থ পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে ক্লাব গুলি ভূমিকা নিচ্ছে৷ একই সঙ্গে রয়েছে তাদের সামাজিক কর্মসূচীও৷ এটা সরকারের পক্ষে সহায়ক৷ রবিবার বড়দোয়ালী স্থিত যুবক সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷
ক্লাব গুলির উপদেষ্টা কমিটিতে বরিষ্ঠদের বেশী করে প্রধান্য দিতে হবে৷ তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ক্লাব সঠিক পথে চলতে পারে৷ রবিবার বড়দোয়ালী স্থিত যুবক সংঘের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের সূচনা করে আহ্বান জানান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা, কপর্োরেটার অভিজিৎ মল্লিক, ডাঃ সুশান্ত রায় সহ ক্লাব কর্মকর্তারা৷   পরে রক্তদাতাদের উৎসাহিত করতে শিবির ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা৷

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top