News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেলের নিরাপত্তা খতিয়ে দেখার দাবী জানালেন মানিক সরকার
Image

রেলের নিরাপত্তা খতিয়ে দেখার দাবী জানালেন মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ জুন৷৷   গত ২০-২১ বছরে এমন ট্রেন দুর্ঘটনা ঘটেনি৷ প্রায় ২৮৮ জন লোক মারা গেছেন৷ করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে একথা বললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ তিনি বলেন, ট্রেন দুর্ঘটনার কারণ উদঘাটন করতে হবে৷ এটা দেখার দায়িত্ব সরকারের৷ রেলের নিরাপত্তার ব্যবস্থা দেখার দাবি এদিন জানান মানিক বাবু৷ কাউকে এই মুহূর্তে দায়ী করা নয়, এই বিষয়গুলি সরকারকে দেখতে হবে৷ এমন দুর্ঘটনা যাতে ভবিষ্যৎ ঘটতে না পারে সেজন্য উদ্যোগ নিতে হবে৷ এই ঘটনা বেদনাদায়ক৷ যারা প্রয়াত হয়েছেন তাদের স্মিতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন৷ আহতরা দ্রুত সুস্থতা কামনা করেন তিনি৷

Releated Posts

৫৬০ কেজিরও বেশি গাঁজা পাচার মামলায় অভিযুক্তের ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ

ধর্মনগর, ১৯ জুন : ত্রিপুরা থেকে আসামে বিপুল পরিমাণ গাঁজা পাচারের ঘটনায় চার বছর পর গুরুত্বপূর্ণ রায় দিল…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

ত্রিপুরায় প্রথম সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ স্থাপনে কেন্দ্রের অনুমোদন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকে ৬০টি আসন

আগরতলা, ১৯ জুন : রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও চিকিৎসা শিক্ষার ক্ষেত্রে বড় সাফল্য এল ত্রিপুরার ঝুলিতে। কেন্দ্রীয় আয়ুষ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

দমকলের গাফিলতির অভিযোগ, আগুনে ভস্মীভূত বাড়ি-গাড়ি; ক্ষোভে ফেটে পড়লেন বাড়ির মালিক

আগরতলা, ১৯ জুন : দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মহকুমার দমদমা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সিংটিলা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতির…

ByByReshmi Debnath Jun 19, 2026

জামাই ষষ্ঠীকে ঘিরে বাজারে উৎসবের আমেজ, তবে বৃষ্টিতে ম্লান ব্যবসার আশা

আগরতলা, ১৯ জুন : আগামীকাল বাঙালির ঐতিহ্যবাহী পারিবারিক উৎসব জামাই ষষ্ঠী। এই উৎসবকে কেন্দ্র করে রাজধানী আগরতলাসহ রাজ্যের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top