News Flash

  • Home
  • দেশ
  • ইসলামপুরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক
Image

ইসলামপুরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় মৃত ২ যুবক

ইসলামপুর, ৪ জুন (হি.স.) : শনিবার রাতে ইসলামপুরে পৃথক দুটি বাইক দুর্ঘটনায় মৃত্যু হল ২ যুবকের। প্রথম ঘটনাটি ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক যুবকের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম গৌরব মিত্র। বয়স আনুমানিক ২১ বছর। বাড়ি ইসলামপুর পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের হাসপাতাল পাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শ্রীকৃষ্ণপুর ওভার ব্রিজের পাশে পকেট রোড ধরে বাইক নিয়ে শিলিগুড়ির দিকের জাতীয় সড়কে উঠছিলেন তিনি। সেইসময় কোনও ছোট গাড়ির সঙ্গে তাঁর বাইকের সংঘর্ষ হয়। এতে যুবক গুরুতর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে, শনিবার রাতে ইসলামপুর থানার দাড়িভিট সংলগ্ন এলাকায় আরেকটি বাইক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহম্মদ রাজা এবং দুলাল সিংহ নামে দুই যুবক জখম অবস্থায় ঘটনাস্থলেই পড়ে ছিলেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই দুই যুবককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। চিকিৎসা চলাকালীন মহম্মদ রাজা নামে ওই যুবকের মৃত্যু হয়। মৃত যুবকের আনুমানিক বয়স ২৭ বছর। বাড়ি ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তেলিভিটা এলাকায়। দুটি ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

Releated Posts

পাঞ্জাব ভোটের আগে রাজনৈতিক দলগুলিতে অনুপ্রবেশের ছক আইএসআই-এর? গোয়েন্দাদের সতর্কবার্তা

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মূলধারার রাজনৈতিক দলগুলিতে খালিস্তানপন্থী সমর্থকদের অনুপ্রবেশ ঘটানোর চেষ্টা…

ByByNews Desk Aug 4, 2026

মন্ত্রীদের ছেলেদের ‘হানিট্র্যাপে’ ফেলার ছক? জইশ-যোগে ধৃত চক্রের তদন্তে নতুন তথ্য, খতিয়ে দেখছে পশ্চিমবঙ্গ এসটিএফ

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গ স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)-এর হাতে ধরা পড়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-যোগের সন্দেহভাজন একটি মডিউলের তদন্তে…

ByByNews Desk Aug 4, 2026

নীতীশ কুমার মুখ্যমন্ত্রী থাকলে বাঁকিপুরে বিজেপি হারত না, দাবি জেডিইউ বিধায়ক অনন্ত সিংহের

পাটনা, ৪ আগস্ট (আইএএনএস): বিহারের বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বিজেপির পরাজয়ের জন্য নেতৃত্ব পরিবর্তনকেই দায়ী করলেন জনতা দল (ইউনাইটেড)-এর…

ByByNews Desk Aug 4, 2026

ফরিদাবাদের স্কুলে নৃশংস খুন, শিক্ষিকাকে ৩০ সেকেন্ডে ৩৪ বার ছুরিকাঘাত; অভিযুক্ত গ্রেফতার

ফরিদাবাদ, ৪ আগস্ট (আইএএনএস): হরিয়ানার ফরিদাবাদে এক বেসরকারি স্কুল চত্বরে ২৯ বছর বয়সি এক শিক্ষিকাকে প্রকাশ্যে নৃশংসভাবে খুনের…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top