ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৩ জুন।।রওয়ানা হলো ত্রিপুরার পাওয়ার লিফটার-রা। ঝাড়খন্ডের রাঁচির উদ্দেশ্যে। ওই রাজ্যে অনুষ্ঠিত হবে জাতীয় সাবজুনিয়র এবং জুনিয়র পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। ৬-১১ জুন হবে আসর। তাতে অংশ নিতে শনিবার সকালের ট্রেণে রওয়ানা হলো ২৩ সদস্যের ত্রিপুরা দল। আসরে ভালো ফলাফল করা নিয়ে আশাবাদী প্রতিটি খেলোয়াড়। রাজ্য পাওয়ার লিফটিং সংস্থার সচিব নারায়ন চন্দ্র দেবনাথ বিশ্বাস করে আসরে খেলোয়াড়দের সাফল্য পাওয়া নিয়ে। ত্রিপুরা দল: সাবজুনিয়র (বালক): কিঙ্কর বরুয়া, ঋষি বিশ্বাস, রাম পাল, সুখরাম ধানুক, (বালিকা); সঙ্গিতা চৌধুরি, বৃষ্টি উরিয়া, মৌসুমী দেবনাথ, শ্রেয়া আচার্য,স্মৃতি দাস। কোচ; সঞ্জয় আচার্য, ম্যানেজার: অনিন্দিতা দেবনাথ। জুনিয়র (বালক): রজত কুমার দাস, বিশাল দাস, শায়ন রায়, অতনু মল্লিক,ড্যানিয়েল জমাতিয়া, অর্পন সূত্রধর, শুভ্রজিৎ দেবনাথ (বালিকা): রূমানা খাতুন, বিনীতা দে এবং অনুপ্রমা সাহা। কোচ: শম্ভুনাথ সাহা, ম্যানেজার: অমরেশ দেববর্মা।

জাতীয় পাওয়ার লিফটিং রাঁচিতে ২৩ সদস্যের রাজ্য দলের রওয়ানা
Tags:
Releated Posts
ইংল্যান্ড সফরের জন্য ভারত ‘এ’ মহিলা দলে পরিবর্তন, টি-২০ দলে নিকি প্রসাদ, ওয়ানডে দলে মিনু মানি
মুম্বই, ১৯ জুন (আইএএনএস): চলমান আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপের জন্য লেগ স্পিনার প্রেমা রাওয়াতকে সিনিয়র দলে অন্তর্ভুক্ত করার…
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…


















