News Flash

  • Home
  • দিনের খবর
  • নাটাবাড়িতে বিজেপি যুব মোর্চার সভাপতি অনন্ত রায়ের বাড়িতে আগুন
Image

নাটাবাড়িতে বিজেপি যুব মোর্চার সভাপতি অনন্ত রায়ের বাড়িতে আগুন

তুফানগঞ্জ, ৩ জুন (হি. স.) : কোচবিহারের দিনহাটায় বিজেপি নেতা খুনের পর এবার নাটাবাড়ি ৩ নম্বর মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতি অনন্ত রায়ের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে নাটাবাড়ি ১ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘটনাটি ঘটেছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

বিজেপির অভিযোগ, রাত প্রায় আড়াইটে নাগাদ তৃণমূল কংগ্রেস আশ্রিত কয়েকজন দুষ্কৃতী অনন্তর শোওয়ার ঘরের পাশে আগুন লাগিয়ে দেয়। যার ফলে আংশিক পুড়ে যায় শোওয়ার ঘরের পাশে থাকা গোয়াল। টের পেয়ে পরিবারের লোকেরা জেগে উঠে চিৎকার শুরু করেন। এরপর সেখানে আসেন প্রতিবেশীরা। তাঁরা আগুন নেভান। রাতেই বিষয়টি পুলিশকে জানানো হয়। শনিবার তৃণমূলের তুফানগঞ্জ ১ ব্লক (ক)-এর সভাপতি মনোজ বর্মন বলেন, ‘এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কোনও যোগ নেই। নিরপেক্ষভাবে তদন্ত করলে সবকিছু পরিষ্কার হবে।’ তুফানগঞ্জ থানার তরফে জানানো হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

‘চাঁদা চুরি, গদি চুরি’ স্লোগানে উত্তাল সংসদ, বিরোধীদের বিক্ষোভে বারবার মুলতবি অধিবেশন

অভিজিৎ রায় চৌধুরী নয়াদিল্লি, ৩ অগাস্ট : বাদল অধিবেশনের তৃতীয় সপ্তাহে ফের উত্তপ্ত হয়ে উঠল সংসদ। ‘চাঁদা চুরি,…

ByBySandeep Biswas Aug 3, 2026

গুজরাটের মঞ্জলপুর উপনির্বাচনে বিজেপির জয়, প্রয়াত যোগেশ প্যাটেলকে বিজয় উৎসর্গ করলেন সতীশ প্যাটেল

ভাদোদরা, ৩ আগস্ট (আইএএনএস) : গুজরাটের মঞ্জলপুর বিধানসভা উপনির্বাচনে জয়ী হওয়ার পর নবনির্বাচিত বিজেপি বিধায়ক সতীশ প্যাটেল তাঁর…

ByBySandeep Biswas Aug 3, 2026

জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক, ওবিসিদের জন্য পৃথক কলামের দাবি কংগ্রেসের

ভাণ্ডারা (মহারাষ্ট্র), ৩ আগস্ট (আইএএনএস): জাতিভিত্তিক জনগণনা বাধ্যতামূলক এবং অন্যান্য অনগ্রসর শ্রেণির (ওবিসি) জন্য জনগণনায় পৃথক কলাম রাখতে…

ByByNews Desk Aug 3, 2026

বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের দাম বৃদ্ধির জের, পাইকারি মূল্যস্ফীতি বেড়েছে: কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): বিশ্ববাজারে জ্বালানি এবং বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধির চাপেই জুন মাসে দেশের পাইকারি মূল্যসূচক (ডব্লিউপিআই)…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top