News Flash

  • Home
  • প্রধান খবর
  • দুর্ঘটনাস্থলে দ্রুত দল পাঠানো হচ্ছে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বহু ট্রেন বাতিল
Image

দুর্ঘটনাস্থলে দ্রুত দল পাঠানো হচ্ছে, জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়, বহু ট্রেন বাতিল


কলকাতা, ২ জুন (হি স)। উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। শুক্রবার রাত ন’টা নাগাদ টুইটারে এ কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনার জন্য হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ওডিশাগামী ট্রেনও চালানো যাচ্ছে না।
দুর্ঘটনা প্রসঙ্গে তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গ থেকে যাত্রীবাহী করমন্ডেল এক্সপ্রেস আজ সন্ধ্যায় বালাসোরের কাছে দুর্ঘটনায় পড়ে। সেটির সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষ হয়। ভিন রাজ্যে যাওয়ার পথে আমাদের কিছু লোক গুরুতরভাবে আহত হয়েছেন।

আমরা আমাদের জনগণের স্বার্থে ওডিশা সরকার এবং দক্ষিণ পূর্ব রেলওয়ের সাথে সমন্বয় করছি। আমাদের জরুরী কন্ট্রোল রুমটি 033- 22143526/ 22535185 প্রবৃতি নম্বরের সাথে একযোগে সক্রিয় করা হয়েছে। উদ্ধার, পুনরুদ্ধার, সাহায্য এবং সহায়তার জন্য সর্বাত্মক প্রচেষ্টা শুরু হয়েছে।
আমরা ওডিশা সরকার এবং রেলওয়ে কর্তৃপক্ষকে সহযোগিতা করতে এবং উদ্ধার অভিযানে সহায়তা করার জন্য ঘটনাস্থলে ৫-৬ সদস্যের একটি দল পাঠাচ্ছি। আমি মুখ্য সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ব্যক্তিগতভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।”

প্রসঙ্গত, ওডিশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে পড়েছে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। এর জেরে হাওড়া থেকে দক্ষিণ ভারতগামী সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে। ওডিশাগামী ট্রেনও চালানো যাচ্ছে না।
শুক্রবার সন্ধ্যা নামার ঠিক আগে বালেশ্বর থেকে ২০ কিলোমিটার দূরের বাহানগা বাজার স্টেশনের কাছে দুর্ঘটনার কবলে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, একটি মালগাড়ির সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডল এক্সপ্রেসের। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন মালগাড়ির উপরে উঠে যায়।

Releated Posts

বিশ্বজুড়ে প্রতিধ্বনিত হয়েছে মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আলোচনা, কূটনীতি ও উন্নয়ন’-এর বার্তা গোটা বিশ্বে প্রতিধ্বনিত হয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Sep 14, 2026

গুজরাটে হিন্দি বলা হয় না, তবু ভাষা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি: অমিত শাহ

মুম্বই, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে হিন্দি বলা হয় না, সেখানে গুজরাটি ভাষাই প্রচলিত। কিন্তু জাতীয় স্তরে দায়িত্ব পাওয়ার…

ByByNews Desk Sep 14, 2026

বঙ্গে তল্লাশি অভিযানে পুলিশকে লক্ষ্য করে বোমা হামলা, গুরুতর জখম এএসআই

কলকাতা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলায় বেআইনি জুয়ার আসরে তল্লাশি চালাতে গিয়ে দুষ্কৃতীদের ছোড়া দেশি বোমায় গুরুতর…

ByByNews Desk Sep 14, 2026

ডিসেম্বর পর্যন্ত নেপালকে দিনে ১৮ ঘণ্টা বিদ্যুৎ দেবে ভারত

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভয়াবহ আকস্মিক বন্যায় নেপালের জলবিদ্যুৎ প্রকল্পগুলির ব্যাপক ক্ষয়ক্ষতির পর দেশটির বিদ্যুৎ চাহিদা মেটাতে আগামী…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top