News Flash

  • Home
  • দেশ
  • দিনহাটায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর
Image

দিনহাটায় বিজেপি নেতা খুনে সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

কলকাতা, ২ জুন (হি.স.) : দিনহাটার বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়া খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার দুপুরে দুষ্কৃতীদের গুলিতে খুন হন এই নেতা। অভিযোগ, বাড়িতে ঢুকে গুলি করে খুন করা হয় ওই বিজেপি নেতাকে। এই খুনের ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷ ঘটনায় সিবিআই তদন্তের দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ যদিও তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, এই ঘটনায় দলের কোনও যোগ নেই।

এদিন এক টুইট বার্তায় শুভেন্দু লেখেন, “বিজেপি নেতা প্রশান্ত রায় বসুনিয়াকে গুলি করে খুন করা হয়েছে দিনহাটায় ৷ দুষ্কৃতীরা বাড়িতে ঢুকে তাঁকে খুন করে ৷ রাজ্য পুলিশ শাসকদলের দ্বারা প্রভাবিত তাই এই ঘটনায় তাদের পক্ষে নিরপেক্ষ তদন্ত করা সম্ভব নয় ৷ ঘটনার সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি ৷” রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পালনে ব্যর্থ বলে তাঁর পদত্যাগও দাবি করেছেন শুভেন্দু অধিকারী ৷
টুইট বার্তায় শুভেন্দু জানিয়েছেন, দিনহাটায় বহু তৃণমূলকর্মী বিজেপিতে যোগ দিচ্ছেন। এই ঘটনায় ভয় পেয়ে গিয়েছে তৃণমূল নেতৃত্ব। তাই এইরকম রাজনৈতিক হত্যার পথে নেমেছে রাজ্যের শাসকদল। প্রতিদিন রাজ্যে হয় বিস্ফোরণে, নয় দুষ্কৃতীদের হাতে মানুষের প্রাণ যাচ্ছে বলে অভিযোগ শুভেন্দুর।

উল্লেখ্য, এদিন দুপুরে প্রশান্ত রায় বসুনিয়ার বাড়িতে ঢুকে তাঁকে গুলি করে পালায় একদল দুষ্কৃতী ৷ পরে হাসপাতাল তাঁর মৃত্যু হয় ৷ এই ঘটনায় শুভেন্দু অধিকারী তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করলেও, রাজ্যের মন্ত্রী তথা এলাকার বিধায়ক উদয়ন গুহর দাবি মৃত ব্যক্তি অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন ৷ এর সঙ্গে তৃণমূল বা রাজনীতির কোনও যোগ নেই।

Releated Posts

মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারেই সফল ব্রিকস সম্মেলন: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্ব, দূরদর্শিতা ও অঙ্গীকারের কারণেই নয়াদিল্লিতে আয়োজিত ১৮তম ব্রিকস সম্মেলন অত্যন্ত…

ByByNews Desk Sep 14, 2026

ভারত-কানাডার দ্বিপাক্ষিক সহযোগিতা ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে জয়শঙ্কর-আনন্দের আলোচনা

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার পাশাপাশি ইউক্রেনের পরিস্থিতি নিয়ে সোমবার…

ByByNews Desk Sep 14, 2026

ব্রিকসের নৈশভোজের মেনু নিয়ে রাহুলের পোস্টে বিজেপির ক্ষোভ, পাশে সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজের মেনু নিয়ে কংগ্রেস নেতা তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর…

ByByNews Desk Sep 14, 2026

হায়দরাবাদে নাবালিকাকে মাদক খাইয়ে যৌন নির্যাতনের অভিযোগ, ৯ জন গ্রেফতার

হায়দরাবাদ, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): হায়দরাবাদের কাছে মেদচল-মালকাজগিরি জেলায় ১৬ বছরের এক নাবালিকাকে মাদক খাইয়ে অপহরণ করে তিন দিন…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top