News Flash

  • Home
  • দেশ
  • হাওড়া ময়দানে শাখা লিলুয়া সমবায় ব্যাঙ্কের
Image

হাওড়া ময়দানে শাখা লিলুয়া সমবায় ব্যাঙ্কের

হাওড়া, ২ জুন (হি. স.) : রাজ্য জুড়ে যখন একের পর এক সমবায় ব্যাঙ্ক নানা কারনে বন্ধের মুখে তখন হাওড়ার লিলুয়া সমবায় ব্যাঙ্ক ক্রমশ তার শাখা বাড়িয়ে চলেছে। ভট্টনগর, লিলুয়া, বামুনগাছি, বেলগাছিয়ার পর হাওড়া ময়দানে শাখা খুলল এই ব্যাঙ্ক।

শুক্রবার হাওড়ার ময়দান মেট্রো স্টেশনের সামনে সমবায়িকা ভবনের দোতলায় লিলুয়া সমবায় ব্যাঙ্কের পঞ্চম শাখার উদ্বোধন করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরুপ রায়। তিনি বলেন, গ্রাহকদের নানা আধুনিক প্রযুক্তি ব্যাবহার করে ব্যাঙ্কিং পরিষেবা দিয়ে চলেছে লিলুয়া সমবায় ব্যাঙ্ক লিমিটেড। বর্তমানে যে ভয়ঙ্কর পরিস্থিতি চলছে তাতে এই ব্যাঙ্ক মানুষের পাশে থেকে কাজ করবে।

অরূপবাবু বলেন, কন্যাশ্রী, যুবশ্রীর মতো সরকারি প্রকল্পগুলির পরিষেবা যাতে সমবায় ব্যাঙ্কের মাধ্যমে দেওয়া যায় সে ব্যাপারে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে অনুরোধ জানিয়েছেন। এর ফলে সমবায় ব্যাঙ্কের আরও উন্নতি ঘটবে এবং বাম আমলের মত সমবায় ব্যাঙ্কগুলি বন্ধ হয়ে যাবে না।

এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাওড়ার জেলা শাসক মুক্তা আর্যা, হাওড়া পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী, ব্যাঙ্কের সম্পাদক অসিত কুমার মন্ডল, চিফ এক্সিকিউটিভ অফিসার পার্থ প্রতিম পতি প্রমুখ। অসিত কুমার মন্ডল বলেন, ১৯৭৯ সালে এই ব্যাঙ্ক প্রতিষ্ঠিত হয়। এটিকে পশ্চিমবঙ্গ সরকার আরবান কো-অপারেটিভ ব্যাংক হিসেবে ২০১৮ ও ২০১৯ সালে সমবায় ভূষণ ও সমবায় রত্ন হিসেবে পুরস্কৃত করে। খুব শীঘ্রই তাদের শিবপুর শাখার উদ্বোধন হতে চলেছে।

ব্যাঙ্কের চেয়ারম্যান দুলাল কান্তি দে বলেন, এই ব্যাঙ্ক যাতে সারা রাজ্যে শাখা বিস্তারের সুযোগ পায়, তার জন্য রাজ্য সমবায় দফতরে আবেদন জানানো হয়েছে।

কর্তৃপক্ষ জানান, সারা ভারতে শহুরে সমবায় ব্যাঙ্কগুলোর অবস্থা যেখানে খুব একটা ভালোর দিকে নয়, সেখানে ক্রমশ লিলুয়া কো অপারেটিভ ব্যাংকের অগ্রগতি সমবায় ব্যাঙ্কগুলোর কাছে দৃষ্টান্ত স্বরূপ। প্রতি বছরই ঋণদানে ও লাভের পরিমাণ বেড়েই চলেছে। রিজার্ভ ব্যাঙ্ক যে কারণে আরও দুটি নতুন শাখা বিস্তারের সুযোগ দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার সারা হাওড়া জেলায় তার কর্মকাণ্ড বিস্তারের অনুমতি দিয়েছে।

বর্তমানে এর সদস্য সংখ্যা ১২ হাজার, লক্ষাধিক ডিপোজিটর। সিডিআর ৩০% সি আর এ আর ৪২ শতাংশ। এন এফ টি, আর ডি জি এস, আই এম পি এস, এসএমএস সুযোগ সহ ব্যাঙ্কিং পরিষেবার সমস্ত আধুনিক সুযোগ গড়ে তোলা হয়েছে এই ব্যাঙ্কে।

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top