News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে মহকুমা শাসকদের সাথে বৈঠক খাদ্যমন্ত্রীর
Image

গণবন্টন ব্যবস্থাকে শক্তিশালী করতে মহকুমা শাসকদের সাথে বৈঠক খাদ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ শুক্রবার  সচিবালয়ের ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের ৮- টি জেলার অন্তর্গত বিভিন্ন মহকুমার মহকুমা শাসক ও খাদ্য দপ্তরের সাথে সম্পৃক্ত আধিকারিকদের সাথে গণবন্টন ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এবং ভোক্তা সহ সকলের সার্বিক উন্নয়নে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম এর সঙ্গে সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠক করেন  মন্ত্রী সুশান্ত চৌধুরী৷ উচ্চপদস্থ আধিকারিকদের কাছ থেকে তিনি বিভিন্ন খাদ্যসামগ্রীর স্টক  সম্পর্কিত বিস্তারিত তথ্য সম্পর্কে অবগত হয়ে খাদ্য দপ্তরের আধিকারিকদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট সময়ের আগেই খাদ্য দপ্তরের গুদাম গুলোতে চাহিদার সাথে সামঞ্জস্য রেখে স্টক মজুদ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন৷ পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সহনীয় পর্যায়ে রাখতে নিয়মিত বাজারগুলোতে সরেজমিনে মনিটরিং করার জন্য আধিকারিকদের নির্দেশ প্রদান করেন৷ উপস্থিত ছিলেন,খাদ্য ও জনসংভরণ দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা, উপ-অধিকর্তা অভিজিৎ বিশ্বাস, সুব্রত মজুমদার সহ বিভিন্ন মহকুমার মহকুমা শাসকেরা৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top