News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তাকমাছড়া এডিসি ভিলেজের যানতারাই পাড়ায় বাইক দুর্ঘটনায় গুরতর আহত এক
Image

তাকমাছড়া এডিসি ভিলেজের যানতারাই পাড়ায় বাইক দুর্ঘটনায় গুরতর আহত এক

শান্তিরবাজার(ত্রিপুরা), ২ জুন (হি.স.): তাকমাছড়া এডিসি ভিলেজের যানতারাই পাড়ায় বাইক দুর্ঘটনায় গুরতর আহত হয়েছে এক ব্যক্তি । এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ি থানার পুলিশ। আহত ব্যক্তিকে আগরতলা জীবি হাসপাতালে রেফার করে।

ঘটনার বিবরণে জানা যায় শুক্রবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত তৈকর্ম এলাকার বাসিন্দা যুবরাজ চাকমা টি আর ০৮ বি ৬৪৫৪ নাম্বারের বাইকে করে তাকমাছড়া বাজার থেকে মাংস ক্রয়করে বাড়ী ফেরারপথে তাকমাছড়া এডিসি ভিলেজের যান তারাই পাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেথাকা একটি মাইলষ্টোনের সঙ্গে গিয়ে আঘাত প্রাপ্ত হয়। এতে করে যুবরাজ চাকমার মাথায় গুরতর আঘাত প্রাপ্ত য়। এই দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ি থানার পুলিশ। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে আসলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আহতের অবস্থা অশঙ্কাজনক দেখে আহত ব্যক্তিকে আগরতলা জীবি হাসপাতালে রেফার করে।
এই দুর্ঘটনা সম্পর্কে সংবাদমাধ্যমের সামনে জানান দমকল বাহিনীর কর্মী ও মনপাথর ফাঁড়ি থানার এ এস আই রতন চন্দ্র দেবনাথ। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ বাইকটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

Releated Posts

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আদালত চত্বর পরিদর্শনে মুখ্যমন্ত্রী, সহায়তার আশ্বাস

আগরতলা, ১৭ জুন : আগরতলার অফিস লেন এলাকায় সোমবার গভীর রাতে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা আজ সকালে…

ByByReshmi Debnath Jun 17, 2026

নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে যুব কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জের অভিযোগ, মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের

আগরতলা, ১৭ জুন: আগরতলায় যুব কংগ্রেসের শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচিতে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী (সিআরপিএফ)-এর এক আধিকারিকের বিরুদ্ধে মানবাধিকার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভয়াবহ সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত চালক

কৈলাসহর, ১৭ জুন : আজ সকালে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক চালক। ওই ঘটনায় ঊনকোটি জেলার…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

ভিসি নির্বাচনে ১০০ আসনে লড়বে সিপিআই(এম) : জিতেন্দ্র

আগরতলা, ১৬ জুন : আসন্ন ভিসি নির্বাচনে সিপিআই(এম) ও বামফ্রন্ট ১০০ শতাংশ আসনে প্রার্থী দেবে এবং পূর্ণ শক্তি…

ByByTaniya Chakraborty Jun 17, 2026
Scroll to Top