ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। জয় দিয়ে লিগ সূচনা করেছে মতি নগর প্লে সেন্টার। সিনিয়র ক্লাব লীগ ক্রিকেটে মতিনগর প্লে সেন্টার ১৩৩ রানের বড় ব্যবধানে ওরমাই প্লে সেন্টারকে পরাজিত করেছে। ওরমাই প্লে সেন্টার এর পক্ষে এটি দ্বিতীয় ম্যাচে টানা পরাজয়। সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সাব ডিভিশন সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে মোট ১০ টি দল খেলছে। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে আজ মতিনগর প্লে সেন্টার ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে। মেলাঘর গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে মতিনগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরপি সিং সর্বাধিক ৮৮ রান পায়। ওর মাই প্লে সেন্টারের শরীফ হোসেন তিনটি উইকেট পায়। এছাড়া মঙ্গল পদ দেববর্মা পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওরমাই প্লে সেন্টার ৪৮.৩ ওভার খেলে ১৬৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে রতন দেববর্মা ৮৪ রান এবং আমজাদ হোসেন ৩১ রান পেলেও শেষ রক্ষা করতে পারেনি। মতিনগরের রমেশ দেববর্মা ২ উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিং এর সৌজন্যে আরপি সিং পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

সোনামুরায় সিনিয়র ক্লাব ক্রিকেটে জয় দিয়ে লীগ শুরু মতিনগরের
Tags:
Releated Posts
ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত
ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…
ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ
শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…
আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত
নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…
অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের
নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…


















