News Flash

  • Home
  • খেলা
  • সোনামুরায় সিনিয়র ক্লাব ক্রিকেটে জয় দিয়ে লীগ শুরু মতিনগরের
Image

সোনামুরায় সিনিয়র ক্লাব ক্রিকেটে জয় দিয়ে লীগ শুরু মতিনগরের

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ জুন।। জয় দিয়ে লিগ সূচনা করেছে মতি নগর প্লে সেন্টার। সিনিয়র ক্লাব লীগ ক্রিকেটে মতিনগর প্লে সেন্টার ১৩৩ রানের বড় ব্যবধানে ওরমাই প্লে সেন্টারকে পরাজিত করেছে। ওরমাই প্লে সেন্টার এর পক্ষে এটি দ্বিতীয় ম্যাচে টানা পরাজয়। সোনামুড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত সাব ডিভিশন  সিনিয়র ক্রিকেট টুর্নামেন্টে মোট ১০ টি দল খেলছে। টুর্নামেন্টের ষষ্ঠ ম্যাচে আজ মতিনগর প্লে সেন্টার ১৩৩ রানের বড় ব্যবধানে হারিয়েছে। মেলাঘর গ্রাউন্ডে ম্যাচ শুরুতে টস জিতে মতিনগর প্লে সেন্টার প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। নির্ধারিত পঞ্চাশ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আরপি সিং সর্বাধিক ৮৮ রান পায়। ওর মাই প্লে সেন্টারের শরীফ হোসেন তিনটি উইকেট পায়। এছাড়া মঙ্গল পদ দেববর্মা পেয়েছে দুটি উইকেট। জবাবে ব্যাট করতে নেমে ওরমাই প্লে সেন্টার ৪৮.৩ ওভার খেলে ১৬৫ রানে ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে রতন দেববর্মা ৮৪ রান এবং আমজাদ হোসেন ৩১ রান পেলেও শেষ রক্ষা করতে পারেনি। মতিনগরের রমেশ দেববর্মা ২ উইকেট পেয়েছে। দুর্দান্ত ব্যাটিং এর সৌজন্যে আরপি সিং পেয়েছে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top