News Flash

  • Home
  • দিনের খবর
  • কর্ণাটকে দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার কিরণ হেলিকপ্টার, উভয় পাইলট সুরক্ষিত
Image

কর্ণাটকে দুর্ঘটনাগ্রস্ত বায়ুসেনার কিরণ হেলিকপ্টার, উভয় পাইলট সুরক্ষিত

চামরাজানগর, ১ জুন (হি.স.): কর্ণাটকের চামরাজানগরে দুর্ঘটনার কবলে পড়ল ভারতীয় বায়ুসেনার একটি কিরণ হেলিকপ্টার। বৃহস্পতিবার চামরাজানগর জেলায় খোলা জমিতে বায়ুসেনার ট্রেনার বিমানটি ভেঙে পড়ে। মাটিতে আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়, সৌভাগ্যবশত উভয় পাইলট বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। কী কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্তের নির্দেশ দিয়েছে বায়ুসেনা।

বায়ুসেনা জানিয়েছে, নিয়মিত প্রশিক্ষণের সময় বৃহস্পতিবার কর্ণাটকের চামরাজনগরে বায়ুসেনার একটি কিরণ ট্রেনিং বিমান বিধ্বস্ত হয়েছে। উভয় এয়ার ক্রু নিরাপদে বেরিয়ে আসেন। দুর্ঘটনার কারণ জানতে কোর্ট অফ ইনকোয়ারির নির্দেশ দেওয়া হয়েছে। বিমানটি মাটিতে আছড়ে পড়ার পর স্থানীয় মানুষজনের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

Releated Posts

পিতার মৃত্যুবার্ষিকীতে গৃহবন্দি সাজ্জাদ লোন, সরব পিপলস কনফারেন্স

শ্রীনগর, ২১ মে (আইএএনএস): পিতা প্রয়াত আব্দুল গনি লোনের ২৪তম মৃত্যুবার্ষিকীর দিন জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে পিপলস কনফারেন্স…

ByByNews Desk May 21, 2026

ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন শুরু, কড়া নিরাপত্তায় ভোটগ্রহণ

কলকাতা, ২১ মে (আইএএনএস): পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার ফলতা বিধানসভা কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পুনর্নির্বাচন শুরু…

ByByNews Desk May 21, 2026

বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে বিএসএফকে জমি হস্তান্তর শুরু পশ্চিমবঙ্গ সরকারের

কলকাতা, ২০ মে (আইএএনএস): প্রতিবেশী বাংলাদেশ সীমান্তের অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য বিএসএফকে জমি হস্তান্তরের প্রক্রিয়া বুধবার…

ByBySandeep Biswas May 20, 2026

রায়বরেলিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নতুন রাজনৈতিক বিতর্কে রাহুল গান্ধী

রায়বরেলি, ২০ মে (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বুধবার উত্তরপ্রদেশের রায়বরেলি সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র সরকারকে অর্থনীতি…

ByByNews Desk May 20, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top