News Flash

  • Home
  • দেশ
  • (আপডেট) কেরলে আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেসে আগুন, এফআইআর রুজু করল জিআরপি
Image

(আপডেট) কেরলে আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেসে আগুন, এফআইআর রুজু করল জিআরপি


কান্নুর, ১ জুন (হি.স.) : কেরলের কান্নুর রেল স্টেশনে আগুন ধরে গেল একটি এক্সপ্রেস ট্রেনে, অল্প সময়ের মধ্যে ওই এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে আগুন ধরে যায়। বৃহস্পতিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেসে। দক্ষিণ রেলওয়ে জানিয়েছে, কান্নুর রেলওয়ে স্টেশনের কাছে দাঁড়িয়ে ছিল আলাপ্পুঝা-কান্নুর এগজিকিউটিভ এক্সপ্রেস, ভোররাত ১.২৫ মিনিট নাগাদ একটি বগিতে আগুন লেগে যায়। ট্রেনটি কান্নুর রেল স্টেশনের কাছে থামানো ছিল। বগিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিভিয়েছে।

দমকলের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেনটি প্ল্যাটফর্ম এবং ভারত পেট্রোলিয়াম জ্বালানী ডিপো থেকে কয়েক মিটার দূরে রেললাইনে দাঁড়িয়ে ছিল। আরপিএস কান্নুরের এক আধিকারিক জানিয়েছেন, ট্রেন থেকে সমস্ত যাত্রী নেমে যাওয়ার পরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল এবং তাই কেউ আহত হয়নি। রেল এক বিবৃতিতে জানিয়েছে, মনে করা হচ্ছে এই অগ্নিকাণ্ডের নেপথ্যে দুষ্কৃতীদের হাত থাকতে পারে। এফআইআর রুজু করেছে জিআরপি। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দল।

Releated Posts

প্রথমবার সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’ রফতানি: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ৮ আগস্ট (আইএএনএস): প্রথমবারের মতো বিহার থেকে সমুদ্রপথে অস্ট্রেলিয়ায় রফতানি হল জিআই-ট্যাগযুক্ত ‘মিথিলা মাখানা’। শনিবার কেন্দ্রীয় বাণিজ্য…

ByByNews Desk Aug 8, 2026

তোলাবাজি ও জমি দখলের অভিযোগে প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎ দে গ্রেফতার

কলকাতা, ৮ আগস্ট (আইএএনএস): তোলাবাজি, বেআইনি জমি দখল এবং ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকার অভিযোগে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা…

ByByNews Desk Aug 8, 2026

‘চিন্তা করবেন না, আমি আপনাদের সঙ্গেই আছি’, বিদ্রোহী সাংসদদের আশ্বাস প্রধানমন্ত্রী মোদির

নয়াদিল্লি, ৭ আগস্ট(আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের অচলাবস্থার মধ্যেই জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)-র বিভিন্ন শরিক দলের সাংসদদের নিয়ে বিশেষ…

ByBySandeep Biswas Aug 7, 2026

হোয়াটসঅ্যাপ ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দিল সরকার

নয়াদিল্লি, ৭ আগস্ট (আইএএনএস): হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দখলের একটি ম্যালওয়্যার হামলা থেকে ১০ হাজারের বেশি ভারতীয়কে সুরক্ষা দেওয়া হয়েছে…

ByByTaniya Chakraborty Aug 7, 2026
Scroll to Top