News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগরতায় আমরা বাঙালীর বিক্ষোভ
Image

রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগরতায় আমরা বাঙালীর বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করল আমরা বাঙালি দল৷  সম্প্রতি  রাইয়াবাড়িতে ছয়টি সংখ্যালঘু  পরিবারকে ডজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে৷ উচ্ছেদ হওয়া সবকটি পরিবার মুসলিম বাঙালি৷ বনভূমিতে পুনর্বাসন প্রাপ্ত ওইসব পরিবারকে ডজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করার ঘটনা খুবই উদ্বেগ জনক বলে মন্তব্য করেছে আমরা বাঙালি দল৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলার শিবনগরে আমরা বাঙালির কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে দল৷ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপে বাস্তব্যুত হওয়া পরিবারগুলিকে সরকারি খাস জমিতে পুনর্বাসন দেওয়া হয়েছিল৷ তারা জমির পাট্টাও পেয়েছে৷ অথচ পরিকল্পিতভাবে বনদপ্তরকে লেলিয়ে দিয়ে ওইসব পরিবারকে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছে আমরা বাঙালি দল৷ উচ্ছেদকৃত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দলের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top