নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদ জানিয়ে বুধবার আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ মিছিল সংগঠিত করল আমরা বাঙালি দল৷ সম্প্রতি রাইয়াবাড়িতে ছয়টি সংখ্যালঘু পরিবারকে ডজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে৷ উচ্ছেদ হওয়া সবকটি পরিবার মুসলিম বাঙালি৷ বনভূমিতে পুনর্বাসন প্রাপ্ত ওইসব পরিবারকে ডজার দিয়ে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করার ঘটনা খুবই উদ্বেগ জনক বলে মন্তব্য করেছে আমরা বাঙালি দল৷ ঘটনার প্রতিবাদ জানিয়ে আগরতলার শিবনগরে আমরা বাঙালির কার্যালয়ের সামনে প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত করে দল৷ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়ে আমরা বাঙালির রাজ্য সম্পাদক গৌরাঙ্গ রুদ্রপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন সন্ত্রাসবাদী কার্যকলাপে বাস্তব্যুত হওয়া পরিবারগুলিকে সরকারি খাস জমিতে পুনর্বাসন দেওয়া হয়েছিল৷ তারা জমির পাট্টাও পেয়েছে৷ অথচ পরিকল্পিতভাবে বনদপ্তরকে লেলিয়ে দিয়ে ওইসব পরিবারকে বাড়িঘর ভেঙ্গে উচ্ছেদ করা হয়েছে বলে অভিযোগ করেছে আমরা বাঙালি দল৷ উচ্ছেদকৃত প্রতিটি পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের ব্যবস্থা করার জন্য দলের তরফ থেকে দাবি জানানো হয়েছে৷

রাইয়াবাড়িতে উচ্ছেদ অভিযানের প্রতিবাদে আগরতায় আমরা বাঙালীর বিক্ষোভ
Tags:
Releated Posts
ধলেশ্বরে মায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগ
আগরতলা, ২৬ জুন: রাজধানীর ধলেশ্বর ১৮ নম্বর রোড এলাকায় এক মহিলার রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি…
কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়: মুখ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ জুন: গ্রামীণ এলাকার অগ্রগতির মূল ভিত্তি হচ্ছে কৃষি। কৃষির উন্নয়ন ছাড়া রাজ্য বা দেশের…
অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট
গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…
রামনগর বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন
আগরতলা, ২৬ জুন: রামনগর আবাসনে বিস্ফোরণে একজনের মৃত্যুর পর ঘটনার কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন…

















