News Flash

  • Home
  • মুখ্য খবর
  • তুইসিন্দ্রাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

তুইসিন্দ্রাইয়ে বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ তুইসিন্দ্রাই কলোনি এলাকায় এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃত বৃদ্ধের নাম সাধন দাস৷ কেন ওই বৃদ্ধ আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি৷ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে৷ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল  ৮০বছর বয়সী বৃদ্ধ৷ জানা যায়, তেলিয়ামুড়ার তুইসিন্দ্রাই কলোনি এলাকায় ৮০ বছর বয়সী এক বৃদ্ধ সাধন দাস পেশায়  দীনমজুর৷ তিনি পরিবারের অনান্য সদস্যদের নজর এরিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন৷  পরিবারের লোকজন ঘটনাটি প্রতক্ষ করে খবর পাঠায় তেলিয়ামুড়া থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে যায় তেলিয়ামুড়া হাসপাতালে৷ কিন্ত কেন  ৮০ বছরের বৃদ্ধ সাধন দাস গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তার কারন এখনো জানা যায় নি৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

Releated Posts

সংসদ ভবনে স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ত্রিপুরার মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি, ১১ আগস্ট: সংসদ ভবনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সমবায়মন্ত্রী অমিত শাহের সঙ্গে সাক্ষাৎ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.)…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

ছয় মাসে ত্রিপুরায় পর্যটকের সংখ্যা প্রায় ৪ লক্ষ, বিদেশি পর্যটক ৯,৪২৪ জন

আগরতলা, ১১  ২০২৬ সালের জানুয়ারি থেকে জুন—মাত্র ছয় মাসে ত্রিপুরায় মোট ৩ লক্ষ ৯৩ হাজার ৮৭৭ জন পর্যটক…

ByByReshmi Debnath Aug 11, 2026

সাত দিন ধরে পানীয় জলের সংকট, প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ, আটকে পড়লেন মন্ত্রী কিশোর বর্মণ

আগরতলা, ১১ আগস্ট:টানা সাত দিন ধরে পানীয় জলের তীব্র সংকটে অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত জাতীয় সড়ক অবরোধে সামিল…

ByByTaniya Chakraborty Aug 11, 2026

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত অন্তত ২০; কেঁপেছে ইকুয়েডর-পানামাও

বোগোটা, ১০ আগস্ট : সোমবার সকালে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ৭.৪…

ByBySandeep Biswas Aug 10, 2026
Scroll to Top