News Flash

  • Home
  • দিনের খবর
  • রায়গঞ্জে মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক হাট ব্যবসায়ীর
Image

রায়গঞ্জে মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক হাট ব্যবসায়ীর

রায়গঞ্জ, ৩১ মে (হি. স.) : উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের রুপাহার সংলগ্ন ১২ নম্বর জাতীয় সড়কে মাটি বোঝায় ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক হাট ব্যবসায়ীর। বুধবার ঘটনাটি ঘটে। মৃতের নাম সিদ্দিক হোসেন (৫১)। বাড়ি ইটাহার থানার সুরন ২ গ্রাম পঞ্চায়েতের বালিজোল গ্রামে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, রুপাহার হাট থেকে বাড়ি ফেরার সময় বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যবসায়ীকে ধাক্কা মারে। স্থানীয়রা গুরুতর জখম অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। ঘাতক ট্রাক্টরটিকে আটক করতে পারেনি পুলিশ। তদন্ত চলছে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top