News Flash

  • Home
  • দেশ
  • চোপড়ায় জমি বিবাদ ঘিরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ২
Image

চোপড়ায় জমি বিবাদ ঘিরে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫, আটক ২

চোপড়া, ৩১ মে (হি.স.) : চা বাগানের জমি নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল। বুধবার চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের জুরিয়াগছ এলাকায় ঘটনাটি ঘটেছে। ঘটনায় উভয়পক্ষের কয়েকজন জখম হয়েছেন। তাদের দলুয়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। একজনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে বিনয় কর্মকার ও অপূর্ব মণ্ডলের পরিবারের মধ্যে একটি কুলগাছ কাটা নিয়ে বচসা বাধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পরিবারের মধ্যে জমি সংক্রান্ত পুরোনো বিবাদ ঘিরে তিক্ততা আগে থেকেই ছিল। দু’পক্ষের অভিযোগের ভিত্তিতে দু’জনকে আটক করেছে চোপড়া থানার পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top