News Flash

Image

মানিক-সুজয়কৃষ্ণের আঁতাঁতের অভিযোগ ইডির

কলকাতা, ১৮ মে (হি. স.) : নিয়োগকাণ্ডে অভিযুক্ত ও ধৃত এসএসসি-র প্রাক্তন কর্তা মানিক ভট্টাচার্যের সঙ্গে সুজয়কৃষ্ণ ওরফে কালীঘাটের কাকুর আঁতাঁতের অভিযোগ তুলেছে ইডি।

মানিকবাবুর ফোনের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখিয়ে সুজয়কৃষ্ণকে প্রশ্ন করেন ইডি আধিকারিকরা। এর পরেই ইডি প্রকাশ্যে বুধবার দাবি করেছে, ‘কাদের কাদের চাকরি

হবে, তা মানিকবাবুকে বলে দিতেন কালীঘাটের কাকু’। ফোনে চ্যাট দেখিয়ে এই দাবি তুলেছে ইডি। সুজয়কৃষ্ণ ভদ্র অবশ্য অস্বীকার করেছেন এ কথা।

৭০ লক্ষ টাকা সুজয়কৃষ্ণকে দিয়েছিল কুন্তল, এমনই দাবি ইডি-র। ‘কুন্তলের বয়ানের কপি সামনে রেখে কালীঘাটের কাকুকে জেরা’ করেন ইডিয়আধিকারিকরা। ২০২১-র আগে মানিকবাবুর সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল না বলে দাবি করেন সুজয়কৃষ্ণ।

নিয়োগ দুর্নীতিকাণ্ডে আগেই গ্রেফতার হয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। ইডির জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাতে গ্রেফতার করা হয় সুজয় কৃষ্ণ ভদ্রকে। এবার সামনে এসেছে মানিক ভট্টাচার্যর সঙ্গে সুজয়কৃষ্ণের আঁতাঁতের অভিযোগ। এমনই অভিযোগ করল ইডি।

এর আগে, চার্জশিটে ইডির তরফে দাবি করা হয়েছিল, বহিষ্কৃত তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের ডিআইপি ডেভলপার্সের ১ হাজার ২০০ বর্গ ফুটের একটি বানিজ্যিক জায়গা কেনার জন্য ২০২০ সালে অগ্রিম হিসেবে ৪০ লক্ষ টাকা দিয়েছিলেন সুজয়কৃষ্ণ ভদ্র। সুজয়কৃষ্ণের বাড়িতে তল্লাশির পর, ইডি সূত্রে দাবি করা হয়, আয়ের সঙ্গে তাঁর ব্যয়ের সামঞ্জস্য মেলেনি। অবশেষ বারবার জিজ্ঞাসাবাদ ও বাড়িতে তল্লাশির পর গ্রেফতার করা হয় ‘কালীঘাটের কাকু’-কে।

Releated Posts

ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলন ও সংসদ অচল নিয়ে মকর দ্বারে মুখোমুখি এনডিএ-বিরোধীরা

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে পড়ুয়াদের আন্দোলনে পুলিশি পদক্ষেপ এবং সংসদে বারবার অধিবেশন ব্যাহত হওয়া নিয়ে মঙ্গলবার সংসদের…

ByByNews Desk Aug 11, 2026

‘রাহুল গান্ধী পালাবেন না’ পোস্টার হাতে সংসদ চত্বরে এনডিএ সাংসদদের প্রতিবাদ মিছিল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বক্তব্যের দাবিকে ঘিরে মঙ্গলবার…

ByByNews Desk Aug 11, 2026

স্বাধীনতা দিবস ঘিরে ভারতে হামলার ছক কষতে পারে আইএসআই, সতর্ক নিরাপত্তা সংস্থাগুলি

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): স্বাধীনতা দিবসের আগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই-সমর্থিত উপাদানগুলি ভারতে বড় ধরনের…

ByByNews Desk Aug 11, 2026

এআই-চালিত জিইএম প্ল্যাটফর্মে আরও দক্ষ ও সাশ্রয়ী হবে সরকারি ক্রয়: পীযূষ গোয়েল

নয়াদিল্লি, ১১ আগস্ট (আইএএনএস): কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-চালিত সরকারি ই-মার্কেটপ্লেস প্ল্যাটফর্ম ক্রেতা ও বিক্রেতাদের সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও বুদ্ধিদীপ্তভাবে…

ByByNews Desk Aug 11, 2026
Scroll to Top