News Flash

Image

নিয়োগ নিয়ে বড় ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা, ৩০ মে (হি. স.) : পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজ্যে বড়সড় নিয়োগ-ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি নবান্নে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন, রাজ্য সরকারের বিভিন্ন দফতরে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ করা হবে।

এর মধ্যে সব থেকে উল্লেখযোগ্য সাড়ে ২৫ হাজার শিক্ষক নিয়োগ। মুখ্যমন্ত্রীর ঘোষণা, প্রাথমিকে ১১ হাজার ও উচ্চপ্রাথমিকে ১৪ হাজার ৫০০ শিক্ষক নিয়োগ করা হবে। ‘দ্রুত এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে রাজ্য সরকার বদ্ধপরিকর’ বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ অধ্যাপক নিয়োগের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী।

আগামী এক বছরের মধ্যে যাবতীয় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগামী এক-দু’মাসের মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার জন্য যাবতীয় প্রক্রিয়া শুরু হয়ে যাবে বলেই বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগে একাধিক দুর্নীতির অভিযোগ, চাকরি বাতিল থেকে চাকরিপ্রার্থীদের আন্দোলন, গত কয়েকমাস ধরে রাজ্য ও রাজ্য-রাজনীতি সরগরম। এর মাঝেই প্রাথমিক, উচ্চ প্রাথমিকে শিক্ষক সহ বিভিন্ন বিভাগে নিয়োগ বড় চমক বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

একঝলকে মুখ্যমন্ত্রীর নিয়োগ ঘোষণা-

* মোট ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগ।

* ৯৪৯৩ জনকে অঙ্গনওয়াড়ি পদে নিয়োগ।

* বিভিন্ন পদে আরও ১৭ হাজার কর্মসংস্থান।

* ২ হাজার চিকিৎসক, ৭ হাজার নার্স নিয়োগ।

* গ্রুপ ডি-তে ১২ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রীর।

* গ্রুপ ডি-তে ৩ হাজার শূন্যপদে নিয়োগের ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

* ১১ হাজার প্রাথমিক, ১৪ হাজার ৫০০ উচ্চপ্রাথমিকে নিয়োগের ঘোষণা।

* কলেজ-বিশ্ববিদ্যালয়ে ২ হাজার ২০০ জন অধ্যাপক নিয়োগ।

* পুলিশের বিভিন্ন পদে ২০ হাজার নিয়োগ।

* আবগারি দফতরে কনস্টেবল পদে ৩ হাজার নিয়োগ।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top