News Flash

  • Home
  • দেশ
  • ১৬ বছরের কিশোরীকে কুপিয়ে খুন : দু’দিনের পুলিশ হেফাজতে অভিযুক্ত সাহিল

১৬ বছরের কিশোরীকে কুপিয়ে খুন : দু’দিনের পুলিশ হেফাজতে অভিযুক্ত সাহিল

নয়াদিল্লি, ৩০ মে (হি.স.): দিল্লিতে ১৬ বছরের এক কিশোরীকে কুপিয়ে খুনের ঘটনায় অভিযুক্ত সাহিলকে দু’দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত। দিল্লিতে ১৬ বছরের কিশোরীকে হত্যা মামলার অভিযুক্ত সাহিলকে সোমবার উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হলে, দু’দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রের খবর, ১৬ বছরের ওই কিশোরীকে কুপিয়ে খুন করে তার প্রেমিক। ওই কিশোরী উত্তর-পশ্চিম দিল্লির শাহবাদ ডেইরির জেজে কলোনির বাসিন্দা। ১৬ বছরের কিশোরীকে পাথর দিয়ে আঘাত করার আগে একাধিকবার ছুরি দিয়ে কোপায় সে। অভিযুক্ত সাহিলকে উত্তর প্রদেশের বুলন্দশহর থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে মৃত অবস্থায় আনা হয়েছিল এবং ময়নাতদন্ত করা হয়েছে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাকে ২০ বারের বেশি ছুরিকাঘাত করা হয়েছিল।

Releated Posts

বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্য নিয়ে মমতার বিরুদ্ধে দায়ের পিআইএল খারিজ করল কলকাতা হাইকোর্ট

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশ-সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা জনস্বার্থ মামলা…

ByByNews Desk Sep 16, 2026

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top