News Flash

  • Home
  • দেশ
  • ক্ষীর ভবানী মেলার সফল আয়োজনের জন্য অভিনন্দন অমিত শাহ-র
Image

ক্ষীর ভবানী মেলার সফল আয়োজনের জন্য অভিনন্দন অমিত শাহ-র

নয়াদিল্লি, ২৯ মে (হি.স.) : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে কেন্দ্রশাসিত অঞ্চলে পবিত্র ক্ষীর ভবানী মেলা সফলভাবে আয়োজনের জন্য অভিনন্দন জানিয়েছেন।

সোমবার শাহ টুইট করেছেন, কাশ্মীরে জ্যৈষ্ঠ অষ্টমীতে অনুষ্ঠিত ক্ষীর ভবানী মেলা কাশ্মীরি পন্ডিত ভাই ও বোনদের আধ্যাত্মিক জীবনে একটি পবিত্র স্থান ধারণ করে। এ বছর মেলায় ২৫ হাজারেরও বেশি ভক্ত অংশগ্রহণ করেন। ক্ষীর ভবানী মেলার সফল আয়োজনের জন্য তিনি জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু ও কাশ্মীর পুলিশ এবং স্থানীয় প্রশাসনকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “মা ক্ষীর ভবানীর আশীর্বাদ সর্বদা আমাদের সাথে থাকুক।”
প্রতি বছর জ্যৈষ্ঠ অষ্টমীর শুভ উপলক্ষে কাশ্মীরি পণ্ডিতরা মাতা রাগন্য দেবী মন্দিরে দর্শনের জন্য যান। এটি ক্ষীর ভবানী মন্দির নামেও পরিচিত। এই বছর ক্ষীর ভবানী মেলা কাশ্মীরি পণ্ডিতদের পাশাপাশি কাশ্মীর উপত্যকার স্থানীয় জনগণের দ্বারা অত্যন্ত উত্সাহের সাথে পালিত হয়েছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমার পদত্যাগ না করলে ২ অক্টোবর থেকে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি সিজেপির

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার শনিবারের মধ্যে পদত্যাগ না করলে আগামী ২…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এনইপি শিক্ষার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তা ও সৃজনশীলতাকে গুরুত্ব দেয়: প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় শিক্ষানীতি (এনইপি) ২০২০ শিক্ষাব্যবস্থার কেন্দ্রে সমালোচনামূলক চিন্তাভাবনা, সৃজনশীলতা, পরীক্ষামূলক শিক্ষা এবং সমস্যা সমাধানের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সিইসি-কে নিয়ে রাহুল গান্ধীর মন্তব্যের সমালোচনায় বিজেপি, ‘ভাষা অনভিপ্রেত’ দাবি নেতাদের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে লোকসভার বিরোধী দলনেতা…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

মেক ইন ইন্ডিয়া’র প্রভাব সর্বক্ষেত্রে দৃশ্যমান, বললেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ‘মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের ১২ বছর পূর্তি উপলক্ষে এর সাফল্য ও বিভিন্ন ক্ষেত্রে প্রভাবের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top