News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রমাণ লোপাটে জোড়া মোবাইল নষ্ট করেছেন সিসোদিয়া, চার্জশিটে চাঞ্চল্যকর সিবিআইয়ের
Image

প্রমাণ লোপাটে জোড়া মোবাইল নষ্ট করেছেন সিসোদিয়া, চার্জশিটে চাঞ্চল্যকর সিবিআইয়ের


নয়াদিল্লি, ২৭ মে (হি.স.) : দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! আর তাতেই সিলমোহর দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। আবগারি দুর্নীতি-কাণ্ডে সিবিআই চার্জশিটে অভিযুক্ত হিসেবে নাম রয়েছে দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার। চার্জশিটে কেন্দ্রীয় সংস্থার তরফে দাবি করা হয়েছে, যে মনীশ সিসোদিয়া দুটি মোবাইল ফোন নষ্ট করার কথা স্বীকার করেছেন।

জানা গিয়েছে, দিল্লির প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী ২০২০ সাল থেকে ২০২২ সালের ১৯ আগস্ট পর্যন্ত তিনটি মোবাইল ব্যবহার করতেন। তার মধ্যে দুটি ফোন ২২ জুলাই, ২০২২ সালের আগে নিজের ইচ্ছেতেই নষ্ট করে দিয়েছেন তিনি। মনীশ সিসোদিয়া জেরায় তা স্বীকারও করেছেন বলে দাবি করেছে সিবিআই। প্রমাণ লোপাট করতেই এই দুটি ফোন নষ্ট করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় সংস্থার। চার্জশিটের এই তথ্যে শনিবার মান্যতা দিল আদালত। উল্লেখ্য, মনীশের এই ঘটনার সঙ্গে এ রাজ্যে নিয়োগ দুর্নীতি-কাণ্ডে তৃণমূল বিধায়ক জীবন সাহার কর্মকাণ্ডের মিল খুঁজে পাচ্ছে সিবিআই।

Releated Posts

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026

২০ হাজার পুলিশ পদে নিয়োগের দাবিতে হায়দরাবাদে বিক্ষোভ, রাস্তায় নামলেন চাকরিপ্রার্থীরা

হায়দরাবাদ, ৩ আগস্ট (আইএএনএস): তেলেঙ্গানায় পুলিশ বিভাগে ২০ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে সোমবার হায়দরাবাদের ইন্দিরা পার্ক মোড়ে আকস্মিক…

ByByNews Desk Aug 3, 2026

জুলাইয়ে ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা উৎপাদনে ৯.৬১ শতাংশ বৃদ্ধি, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): দেশের ক্যাপটিভ ও বাণিজ্যিক কয়লা খনি থেকে উৎপাদন চলতি বছরের জুলাই মাসে উল্লেখযোগ্য হারে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top