News Flash

  • Home
  • প্রধান খবর
  • অভিষেকের কনভয়ে হামলা বাম-কংগ্রেসকে কটাক্ষ কুণালের
Image

অভিষেকের কনভয়ে হামলা বাম-কংগ্রেসকে কটাক্ষ কুণালের

কলকাতা, ২৭ মে (হি.স.) : তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ের উপর হামলার ঘটনা ঘটেছে ৷ শুক্রবার রাতে তাঁর কনভয় দেখে বিক্ষোভ দেখায় কুড়মি সমাজ ৷ তারাই এই আক্রমণ করেছে বলে অভিযোগ।এ নিয়ে বিরোধী বাম-বিজেপি শিবিরকে নাম না-করে কটাক্ষ করলেন কুণাল ঘোষ। ইতিমধ্যে এই ঘটনায় কুড়মি সমাজের কাছে জবাবদিহি চেয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ৷ তারপর শনিবার সকালে টুইট করলেন কুণাল।

কুণাল লেখেন, “শুক্রবার রাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে কিছু চক্রান্তমূলক অসভ্যতায় যাঁরা পুলকিত, তাঁরা শুধু এটা ভাবুন কত বছর পর ওই এলাকায় বেশি রাতে শাসকদলের কোনও শীর্ষস্থানীয় নেতা রাস্তায় কর্মসূচি করলেন ৷ এর উত্তরের মধ্যেই অতীত, সন্ত্রাস, পরিবর্তন, শান্তি, উন্নয়নের বাস্তব ছবিটা দেখতে পাবেন।
প্রসঙ্গত, শুক্রবার বিকেলে বেলপাহাড়ির ইন্দিরা চক থেকে ঝাড়গ্রাম জেলায় নবজোয়ার কর্মসূচি শুরু করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ বেলপাহাড়ি, জামবনি ব্লকের পড়িহাটিতে রোড শো করেন । তারপর পড়িহাটি থেকে বিনপুর ১ ব্লকের দহিজুড়িতে পৌঁছন তৃণমূলের এই সর্বভারতীয় সাধারণ সম্পাদক ৷ সেখানে রোড শো করে ঝাড়গ্রাম শহরে যান অভিষেক ৷ ঝাড়গ্রামেও রোড শো করেন তিনি ৷ এরপর ৫ নম্বর রাজ্যসড়ক ধরে লোধাশুলি হয়ে গজাশিমুলের ক্যাম্পে আসার পথে তাঁর কনভয় দেখে কুড়মি সম্প্রদায়ের মানুষ বিক্ষোভ দেখাতে থাকে ৷”

Releated Posts

তামিলনাড়ুতে বিজয়ের ঐতিহাসিক উত্থান, স্টালিনের চমকপ্রদ পরাজয়; অভিনন্দনের ঝড় বিভিন্ন মহল থেকে 

অমরাবতী/চেন্নাই, ৪ মে (আইএএনএস): তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অভিনেতা-রাজনীতিক বিজয়-এর দল তামিলাগা ভেত্ত্রি কাজগম (টিভিকে)-এর অভূতপূর্ব সাফল্যের পর দেশজুড়ে…

ByByNews Desk May 4, 2026

গণনার দিনে কলকাতায় বিজয় উৎসবে নিষেধাজ্ঞা, আইন-শৃঙ্খলা বজায় রাখতে কড়া পদক্ষেপ পুলিশের

কলকাতা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের গণনার দিনে শহরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। সোমবার…

ByByNews Desk May 4, 2026

গুজরাত উপনির্বাচন: উমরেঠে বিজেপির বড় জয়, ৩০ হাজারের বেশি ভোটে জিতলেন হর্ষদ পারমার

আনন্দ, ৪ মে: গুজরাতের উমরেঠ বিধানসভা আসনের উপনির্বাচনে বড় জয় পেল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দলের প্রার্থী হর্ষদ…

ByByNews Desk May 4, 2026

কর্নাটক উপনির্বাচন: বাগলকোটে কংগ্রেসের বড় জয়, দাভানাগেরে সাউথে হাড্ডাহাড্ডি লড়াই

বেঙ্গালুরু, ৪ মে: কর্নাটকের বাগলকোট বিধানসভা আসনের উপনির্বাচনে বড় ব্যবধানে জয় পেল কংগ্রেস। চূড়ান্ত গণনা শেষে কংগ্রেস প্রার্থী…

ByByNews Desk May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top